শিরোনাম
◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি ◈ বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২২, ০৫:২৫ বিকাল
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২২, ০৫:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনপ্রিয় অভিনেতা রাজু শ্রীবাস্তবের মৃত্যু

রাজু শ্রীবাস্তব

বিনোদন ডেস্ক: ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব আর নেই। বুধবার সকালে দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন মারা যান। টাইমস অব ইন্ডিয়া

হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রাজু। গত ১০ আগস্ট হৃদরোগে আক্রান্ত হন রাজু। জিমে ব্যায়াম করার সময় আচমকাই বুকে ব্যথা শুরু হয় তার। এর পরেই দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাকে। প্রথম দিকে অবস্থার অবনতি হলেও পরে ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন। তবে গত ১ সেপ্টেম্বর আবার শিল্পীর শারীরিক অবনতি হতে থাকে। তখন তাকে ভেন্টিলেশনে রাখা হয়।

রাজু শ্রীবাস্তব ছিলেন হাসির জাদুকর। তিনি স্টেজে এসে দাঁড়ালেই দর্শকদের মুখে হাসি ফুটে উঠত। ছোটবেলা থেকেই চেনা মানুষজনের নকল করতে পারতেন রাজু। যে কোন উপায়ে মানুষকে হাসাতেন। বলিউডের টানেই মুম্বাইয়ে পাড়ি দেন রাজু।

আশির দশকের শুরুতে আরব সাগরের তীরে পৌঁছান তিনি। সঙ্গে সঙ্গেই সিনেমায় সুযোগ পাননি। ১৯৮৮ সালে ‘তেজাব’ সিনেমায় ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছিলেন। রিপোর্ট: আলামিন শিবলী, সম্পাদনা: নাহিদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়