শিরোনাম
◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি ◈ এক কূপে মিলল গ্যাস, এবার যমুনার ওপারেও অনুসন্ধানের ভাবনা ◈ আ‌র্জেন্টিনার জা‌র্সিতে বুধবার ভোর ৫টায় মেসির বিদায়ী ম্যাচ 

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৬, ১১:১৪ রাত
আপডেট : ০৫ অক্টোবর, ২০২৬, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান ও গায়িকা শেহতাজ মনিরার বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান ২০২২ সালের ২৯ অক্টোবর মডেল ও অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেমকে বিয়ে করেন। এর আগে প্রায় পাঁচ বছর প্রেমের সম্পর্কে ছিলেন তারা। ২০১৭ সালে প্রীতমের ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে কাজ করার সময় তাদের পরিচয় হয়। সেখান থেকেই তাদের সম্পর্কের শুরু।

দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন প্রীতম হাসান এবং শেহতাজ মনিরা জুটি। রোববার (৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শেহতাজ জানিয়েছেন, পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণভাবে তারা বিবাহবিচ্ছেদের পথে এগোচ্ছেন।

সংগীতশিল্পী প্রীতম হাসান আর অভিনেত্রী, গায়িকা শেহতাজ মনিরা হাশেমের মধ্যে যে প্রেম চলছে, বিয়ের আগে আঁচই করতে পারেনি মিডিয়া। ঢাকা থেকে দূরে পাহাড় আর চা–পাতায় ঘেরা শহর শ্রীমঙ্গলে গত ২৯ অক্টোবর বসেছিল এ দুই তারকার বিয়ের আসর।

বিয়ের আগে তাদের সম্পর্কের বিষয়ে জানা যায়, পাঁচ বছর আগে ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওর শুটিংয়ের সময় তাদের পরিচয় ও প্রেমের শুরু হয়। দীর্ঘ পাঁচ বছর প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলের একটি পাঁচ তারকা হোটেল ও চা বাগানের মনোরম পরিবেশে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। এর আগের রাতে অনুষ্ঠিত হয় গায়েহলুদ।

তবে এবার সেই সম্পর্কেই ইতি টানার সিদ্ধান্তের কথা জানিয়েছেন শেহতাজ। রোববার (৪ অক্টোবর) রাত ১০টা ৪২ মিনিটে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘প্রিতম ও আমি একসঙ্গে ১০ বছর পথচলার পর পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণভাবে আমাদের বিবাহিত জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।’

  • সর্বশেষ