শিরোনাম
◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ ◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি ◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৬, ০৭:১০ সকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২৬, ০৭:১০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

‘নসিব’ নিয়ে নতুন ঘোষণা: আরশাদ আদনানের প্রযোজনায় এমডি ইকবালের সিনেমা

মনিরুল ইসলাম : ঢাকাই চলচ্চিত্রে নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন প্রযোজক আরশাদ আদনান।  ‘নসিব’ (NASEEB) শিরোনামের এই ছবির একটি পোস্টার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে নতুন এই প্রজেক্টের কথা।

প্রকাশিত পোস্টারে দেখা যায়, সমুদ্রতীরবর্তী একটি কাঠের জেটিতে পাশাপাশি বসে থাকা এক জুটির নীরব মুহূর্ত। রাতের চাঁদের আলো ও আবহে তৈরি করা হয়েছে একটি আবেগঘন পরিবেশ, যা ছবির গল্পে রোমান্স ও গভীরতার ইঙ্গিত দেয়। পোস্টারের ওপরে লেখা—“A Concern of Arshad Adnan” এবং নিচে উল্লেখ আছে, এটি নির্মাণ করছেন পরিচালক এমডি ইকবাল।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, ‘নসিব’ নাম থেকেই বোঝা যায় গল্পটি ভাগ্য, ভালোবাসা এবং জীবনের টানাপোড়েনকে কেন্দ্র করে আবর্তিত হতে পারে। যদিও এখনো কাস্ট, গল্পের বিস্তারিত বা মুক্তির তারিখ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবুও পোস্টারটি দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

এর আগে প্রযোজক আরশাদ আদনান বেশ কিছু ভিন্নধর্মী ও বাণিজ্যিক সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন। নতুন এই সিনেমাটিও সেই ধারাবাহিকতায় ভিন্নমাত্রার গল্প নিয়ে আসবে বলে ধারণা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

এদিকে, পোস্টার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ‘নসিব’ নিয়ে আলোচনা শুরু হয়েছে। এখন দর্শকদের অপেক্ষা—কবে আসবে ছবিটির টিজার বা আরও বিস্তারিত ঘোষণা।

  • সর্বশেষ