শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০১:১০ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কনসার্টে আর দেখা যাবে না তাহসানকে

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান নিজের শেষ কনসার্টের ঘোষণা দিয়েছেন। রোববার (২১ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত এক কনসার্ট শেষে এই ঘোষণা দেন তিনি।

কনসার্টের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে তাহসান খাননে বলতে শোনা যায়, ‘এটাই আমার শেষ কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলবো।’

তিনি আরও বলেন, ‘মেয়ে বড় হচ্ছে, এখন কি দাঁড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে?’

তাহসান আরও জানান, তার সব সোশ্যাল মিডিয়া একাউন্ট ডিএক্টিভেট করে দিয়েছেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসানের ফেসবুক ও ইনস্টাগ্রাম একাউন্ট খুঁজে পাওয়া যায়নি। 

প্রসঙ্গত, তাহসান খান ছায়ানট থেকে ছয় বছর রবীন্দ্রসংগীত শিখেছেন। ১৯৯৮ তিনি ও আরও কয়েকজন মিলে গঠন করেন ব্যান্ডদল ব্ল্যাক, পরবর্তীতে তিনি ব্যান্ডদল থেকে আলাদা হয়ে নিজস্ব ধারার গানে সম্পৃক্ত হন। 

 

  • সর্বশেষ