শিরোনাম
◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’ ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে ত্রিবেদীর দৌড়ঝাঁপ ◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৫, ০৩:৪৭ দুপুর
আপডেট : ১০ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরোটা কিনতে ডিজিটাল পেমেন্ট করে ধরা পড়ে সাইফের ওপর হামলাকারী

সকালের নাস্তা করতে পরোটা কিনে ডিজিটাল পেমেন্টে করেই ধারা পড়ে বলিউড অভিনেতা সাইফ আলী খানকে হামলাকারী মো. শরিফুল ইসলাম শেহজাদ। মোবাইল ফোন ট্র্যাক করে রোববার তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) সকালে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে পুলিশ জানিয়েছে, গুগল পের মাধ্যমে একটি পরোটা কেনার জন্য অর্থ প্রদান করে শেহজাদ। সেই সূত্র ধরেই তাকে গ্রেপ্তার করে পুলিশের একটি দল।

শেহজাদ যে হোটেল থেকে পরোটা কিনেছেন সেখানেই একসময় কাজ করতেন তিনি। তার কঠোর পরিশ্রমের জন্য তিনি সেখানে প্রশংসাও পেয়েছিলেন। পাণ্ডে নামের এক ব্যক্তি শেহজাদকে কাজ দিয়েছিলেন। তাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে জানিয়েছে পুলিশ।

১৫ জানুয়ারি দিবাগত গভীর রাতে বলিউড অভিনেতা সাইফের ওপরে হামলা হয়। অভিযুক্ত তাকে ছুরি দিয়ে একাধিকবার কোপ মারে। হাসপাতালে ভর্তি হতে হয় বলিউড নবাবকে। এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয় বলিউডে।

সাইফ আলি খানের উপর হওয়া হামলার ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত শরিফুল ইসলাম শেহজদকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিলেন বান্দ্রা আদালতের বিচারক। রোববার ভোরে ঠাণে জেলা থেকে গ্রেফতার করার পর আদালতে তোলে মুম্বাই পুলিশ। সূত্র: এনডিটিভি।

 

  • সর্বশেষ