শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৫, ০১:৪৮ রাত
আপডেট : ১১ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোজার প্রেমে পড়লেন কেন, প্রশ্নের উত্তরে যা বললেন তাহসান

কদিন আগেই বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খান। বিয়ের পরপরই স্ত্রী রোজা আহমেদকে নিয়ে টক অব দ্য টাউনে পরিণত হয়েছেন এ সেলিব্রেটি।

ভক্তদের কৌতূহল মেটাতে নতুন গান ‘একা ঘর আমার’ র অনুষ্ঠানে সংবাদমাধ্যমে কথা বলেন তাহসান। উত্তর দেন সাংবাদিকদের নানা প্রশ্নের।

 তাহসান বলেন, আমার জীবন খুবই সাধারণ। বিয়ে করে দর্শকদের চমক দেইনি, বরং এটা আমার জীবনের একটা অংশ।
 
তাহসান আরও বলেন, যেহেতু আমি একজন সেলিব্রেটি, তাই দর্শকদের আমাকে নিয়ে আগ্রহ আছে, আমার ব্যক্তিগত জীবনে কী হয় জানতে চায়। তাই আমার বিয়ের কথা সবাইকে জানিয়েছি।
 
বিয়ের পর অনুভূতি কী এমন প্রশ্নের উত্তরে তাহসান একটু হেসেই বলেন, আসলে এ প্রশ্নের উত্তর অনেকভাবেই দেয়া যায়। আমাদের দেশের দর্শক কিন্তু রসবোধটা ঠিক নিতে পারে না। তাই এ প্রশ্নের উত্তরটা আমার যেভাবে দিলে মজা লাগতো, সেভাবে আমি দিতে পারছি না। তবে আমি বলব, বিয়ের অনুভূতিতা সত্যি অসাধারণ। এটা একটা আল্লাহর রহমত।
 
স্ত্রী সম্পর্কে বলতে গিয়ে তাহসান বলেন, আমি আমার জীবনে এমন একজনকে পেয়েছি, যে আমার জীবনে হাসি আর সুখ নিয়ে এসেছে।

এরপর একটু মজা করেই তাহসান বলেন, ব্যক্তিগত জীবনে এমন অনেক ঘটনাই থাকে যা ক্যামেরার সামনে বলা রুচিশীল না। কেন তার (রোজা) প্রেমে পড়েছি, কেন তাকে ভালোবাসি এটা আমাদের একান্তই ব্যক্তিগত বিষয়। তাই আমি মেকি কোনো কথা আপনাদের শোনাতে চাই না। আমি শুধু একটা কথাই বলতে চাই, জীবন আসলেই সুন্দর। কারণ আমি তার দেখা পেয়েছি। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়