শিরোনাম
◈ সংবিধান সংশোধনে বিশেষ সংসদীয় কমিটি হচ্ছে ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৪, ১২:৩৪ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নায়ককে বিপাশার চুমু, এরপর যা ঘটল...

বলিউড অভিনেত্রী বিপাশা বসু। বেশ অনেক দিন ধরেই নতুন ছবিতে দেখা মিলে না তার। বছর দু’য়েক আগে মা হয়েছেন। মেয়ে দেবীকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে তার জীবন। বলি পাড়ায় একসময় অনেকের সঙ্গে তার নাম জড়িয়েছে। তেমনই একজন আর মাধবন। ২০১২ সালে ‘জোড়ি ব্রেকারস’ ছবিতে অভিনয় করেছিলেন দুজন।

সে সময় নিজের মুখেই বিপাশার প্রতি ভালোলাগা স্বীকার করেছিলেন অভিনেতা। পর্দায় তাদের রসায়ন নজর কেড়েছিল অনুরাগীদের। আর সিনেমার শুটেই ঘটে ভয়ানক এক ঘটনা।

অনেকেই জানে,মাধবন ভোজনরসিক মানুষ। এখন অনেক ফিট হলেও তখন খাবারের প্রতি মাধবনের ভালোবাসার কারণে বিপাশাকে জঘন্য অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছিল।

এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন সেই কাহিনি। বিপাশা বলেন, মাধবন সিনেমার শুটের জন্য ১২ থেকে ১৩ দিন বাইরে ছিলেন। সেখানে পাঞ্জাবের একটি টিম ছিল। যারা শুটিং দেখতে আসতে আর নানা রকমের খাবার নিয়ে আসত। আমি জানতাম না মাধবন সেখান থেকে খেয়ে এসেছে। আমার সঙ্গে ওর চুমু দৃশ্যের শুট ছিল তখনই। ও সেটা ভুলেই গিয়েছিল। কিন্তু মাধবন সেই সময় অনেক বেশি পেঁয়াজ খেয়ে এসেছিল। ফলে চুমুর দৃশ্যে রীতিমতো গা গুলিয়ে উঠেছিল আমার।

এই কথা বলেই হেসে ওঠেন বিপাশা। পরে জানা যায় চুমু দৃশ্যের শুট বিপাশা নিজের রুমে চলে যান। আর বেরোতে পারেননি। আসলে পেঁয়াজের গন্ধে তার শরীর খারাপ হয়ে গিয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়