শিরোনাম
◈ আগামী ৫ বছরে বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এডিবি ◈ কিচেন কেবিনেট’ সব সিদ্ধান্ত নিতো, ৩ বার পদত্যাগ করতে চেয়েছিলাম: সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন (ভিডিও) ◈ ‘ভারত যা চাইবে তাই পাবে’: মোদিকে নিয়ে ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা ◈ কারখানা প্রস্তুত, নেই গ্যাস: ঋণের চাপে দিশেহারা শিল্প উদ্যোক্তারা, থমকে গেছে হাজার কোটি টাকার বিনিয়োগ ◈ পুঁজিবাজারে নতুন বড় কোম্পানি: বিআরবি ক্যাবলের আইপিওর প্রস্তুতি শুরু ◈ বাংলাদেশে ধর্ষণ ও হত্যার আলোচিত ছয়টি মামলা কী অবস্থায় আছে?  ◈ কোরবানির পরবর্তী সাতদিন ঢাকার বাইরে থেকে চামড়া ঢাকায় প্রবেশ নিষিদ্ধ থাকবে ◈ ট্রাম্পের 'পাগলামি' ও বিশ্বরাজনীতিতে আমেরিকার একাকীত্ব  ◈ কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ ◈ চিনিযুক্ত পণ্যে কর কমানোর ভাবনা, স্বয়ংক্রিয় ট্যাক্স রিফান্ড চালুর পরিকল্পনা এনবিআরের

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৪, ১০:২৬ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসার চালাতে ফুটপাথে খাবারের দোকান খুললেন পরিচালক (ভিডিও)

কাজের অভাব। পরিচালক নামলেন রাস্তায়। সংসার চালাতে ফুটপাথে খাবারের দোকান খুলে বসলেন ‘রোশনাই’ ধারাবাহিকের পরিচালক তথা অভিনেতা অয়ন সেনগুপ্ত।

দিনকয়েক আগেই ‘রোশনাই’ ধারাবাহিকে পরিচালকের ভূমিকাতে দেখা গিয়েছিল পরিচালক অয়ন সেনগুপ্তকে। বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা তিনি। ‘কে আপন কে পর’, ‘ভানুমতীর খেল’, ‘কী করে বলব তোমায়’, ‘এই পথ যদি না শেষ হয়’-এর মতো ধারাবাহিক পরিচালনা করেছেন তিনি। সেই অয়ন সেনগুপ্তর হাতেই বেশ অনেকদিন ধরে কোনও কাজ নেই।

অনেক চেষ্টার পরেও কাজ পাননি। শেষে পুত্র-স্ত্রীকে সঙ্গে নিয়ে সংসার চালাতে ফুটপাথেই খাবারের দোকান দিয়েছেন। তবে খাবারের দোকান খুললেও, পরিচালনা, অভিনয়, নাট্যদল কিছুই তিনি ছাড়ছেন না। এমনটাই জানালেন, ফেসবুক লাইভে। নেটিজেনদের চোখের সামনে তুলে ধরলেন তার তপন থিয়েটারের সামনে তার দোকানের ছবি।

ফেসবুক লাইভে অয়ন বলেন, ‘ক্রাইসিসের মধ্যে ছিলাম। সেখান থেকে উদ্ধার পাওয়ার জন্যই নতুন উদ্যোগ নিয়েছি। আপনাদের মাধ্যমে বারবার একটা কথাই বলব, আমি ইন্ডাস্ট্রি ছাড়িনি। পরিচালনা বা অভিনয়ের কাজ ছাড়তে চাইছি না। ছাড়ব না, আমার স্ত্রীও এই নতুন উদ্যোগের সঙ্গে রয়েছেন।’

তার কথায়, ‘তিনিও অভিনয় ছাড়ছেন না। সিরিয়ালের কাজ আসলে অবশ্যই করব। এটা আমার আয়ের আরেকটি উৎস। আমি যে ক্রাইসিসটা ফেস করেছি। সেটা আর ফেস করতে চাইছি না।’ 

তিনি বলেন, ‘আমার কারও বিরুদ্ধে কোনও অভিযোগ নেই কিন্তু গত দু’বছর ধরে দুটো বিষয় দেখেছি। যারা নিয়মিত কাজ পাচ্ছেন, তারাই নিয়মিত কাজ করছেন। আর যারা কাজ পান না বা পাচ্ছেন না তাদের কিন্তু কাজ জুটছেই না। আমার ঠিক কোথায় ত্রুটি? কেউ বলতে পারছেন না। কিন্তু কাজও দিচ্ছেন না।’ সূত্র : আনন্দবাজার 

  • সর্বশেষ
  • জনপ্রিয়