শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৪, ১১:৪৫ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনন্য মামুনের সিনেমা এবার নিষিদ্ধ করল সার্টিফিকেশন বোর্ড

সেন্সর ইস্যুতে ফের বিপাকে পড়লেন নির্মাতা অনন্য মামুন। তাঁর ‌‘মেকআপ’ সিনেমাটি এবার প্রদর্শন  অযোগ্য বলে নিষিদ্ধ ঘোষণা করেছে সেন্সর সার্টিফিকেশন বোর্ড। আজ রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রজ্ঞাপনে এমনটাই জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয় যে, সিনেমাটির প্রযোজক আজমাত রহমান বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন ২০২৩-এর ১২(১) উপধারা লঙ্ঘন করে আপিল আবেদন করায় বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আপিল কমিটি কর্তৃক এটি নাকচ করা হয়েছে। অর্থাৎ ৩০ দিনের মধ্যে আপিল আবেদনের নিয়ম সংক্রান্ত কারণে এর প্রদর্শনী নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে অবশ্য প্রযোজক কিংবা নির্মাতার মন্তব্য পাওয়া যায়নি।  

ফলে ‘মেকআপ’ সিনেমাটি সার্টিফিকেটবিহীন চলচ্চিত্র হওয়ায় সারাদেশে এর প্রদর্শনী নিষিদ্ধ করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও জানানো হয় যে, সিনেমাটি কোথাও প্রদর্শিত হলে তা বাজেয়াপ্ত করাসহ দোষীদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

২০২১ সালে মুক্তির উদ্দেশ্যে সদ্য বিলুপ্ত সেন্সর বোর্ডে জমে পড়েছিল মেকআপ। তখন সিনেমাটিতে এ অঙ্গনের মানুষদের বাজেভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ তুলে তা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল।

প্রসঙ্গত, চলচ্চিত্র জগতের গল্প নিয়ে নির্মিত সিনেমা মেকআপ। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, জিয়াউল রোশান, নিপা আহমেদ রিয়েলি প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়