শিরোনাম
◈ জামায়াতের বিরোধিতা করতে বিএন‌পি নির্বাচনী প্রচারণায় মুক্তিযুদ্ধকেই কেন সামনে আনছে? ◈ বিশ্বকাপের আগে একাধিক পরিবর্তন ক্রিকেটের নিয়মে ◈ ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিধান কী? ◈ মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, আহত পুলিশসহ ১৫ ◈ চট্টগ্রাম বন্দর বন্ধে রপ্তানি সংকট: কর্মবিরতিতে আটকা ১৩ হাজার কনটেইনার, ঝুঁকিতে ৬৬ কোটি ডলারের বাণিজ্য ◈ আওয়ামী লীগ দুর্গের ২৮ আসন এবার বিএনপির জয়ের পাল্লা ভারী ◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৪, ০১:৫৫ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রভা আর অতীত নিয়ে ভাবতে চান না, জানালেন কারণ

বিজ্ঞাপনচিত্র ও নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নেন সাদিয়া জাহান প্রভা। এরপর হয়ে পড়েন তুমুল ব্যস্ত। তবে নানা কারণে সেই পথচলায় হঠাৎ ছন্দপতন হয়। হয়ে পড়েন অভিনয়ে অনিয়মিত।

কিন্তু ভক্তদের জন্য যথাসাধ্য থেকেছেন সামাজিক মাধ্যমে সরব। তবে এ অভিনেত্রী তার অতীত নিয়ে একেবারেই আর ভাবতে চান না। জীবনে আসা সব ঝুটঝামেলা সামলে নিজের মতো করেই পথ চলছেন। 

প্রভা বলেন, ‘জীবনে অনেকবার কষ্ট পেয়েছি! বেশির ভাগ সময় অজানা কারণে কাঁদতাম। মনে হতো যন্ত্রণায় আমার হৃদয়টা ছিঁড়ে যাচ্ছে। আমার ভেঙে পড়া আছে, কিন্তু আমি এখনো এখানে আছি। বেঁচে আছি, লড়াই করছি, যা স্বপ্ন দেখি, সেটা অর্জন করছি, যা আমার প্রাপ্য সেটা দাবি করছি।’

তিনি আরও বলেন, ‘জীবনে এসব হয়, আমাদের এখানে কিছুই করার থাকে না। সম্ভবত এটা বেশি গুরুত্বপূর্ণ, আমি সব ব্যথা থেকে সেরে উঠেছি এবং এগিয়ে যাচ্ছি।

আমি আর আমার অতীত নিয়ে ভাবতে চাই না। আমি শুধু বুঝতে পারলাম, কোনো কিছু কম মেনে নিয়ে থাকতে পারব না। কারণ, আমি এটা ডিজার্ভ করি না। সে কারণে নিজেকে ভালো রাখার চেষ্টা করছি। এবার আমি আমার জয়টা নিশ্চিত করব।’ উৎস: যুগান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়