শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র ও দখলদার জায়নবাদী শাসনের চোখ অন্ধ করে দেওয়া হয়েছে: দাবি ইরানের ◈ প্রবাসীদের লেনদেনের সুবিধার্থে আজকের মুদ্রার রেট: ৫ মার্চ ২০২৬ ◈ ইমাম খামেনেয়ীর নেতৃত্ব ইরানকে একটি শক্তিশালী মার্কিন বিরোধীতায় পরিণত করেছেন: রয়টার্স ◈ পবিত্র ঈদুল ফিতরে ছুটি আরও একদিন বাড়িয়েছে সরকার ◈ যুদ্ধ ছড়িয়েছে ১৫ দেশে, অস্থির পুরো বিশ্ব ◈ যুদ্ধ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই খাদ্য নিয়ে দুশ্চিন্তায় তেহরানের বাসিন্দারা ◈ রাজনীতিতে বড় ইস্যু হয়ে উঠতে যাচ্ছে জুলাই সনদ ◈ পার‌লো না ম্যানচেস্টার ইউনাইটেড, ১০ জনের নিউক্যাসলের বিপক্ষে হেরেই গেলো ◈ পাকিস্তান টেস্ট দলের কোচ হ‌চ্ছেন সরফরাজ আহ‌মেদ ◈ ইরানে ‘সিরিয়া কৌশল’ প্রয়োগ, গৃহযুদ্ধ বাধানোর ছক মার্কিন যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৪, ০৭:৩৪ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুটিং ফ্লোরে ফিরছেন মিম

শিমুল চৌধুরী ধ্রুব: [২] ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ছোট্ট একটি বিরতি নিয়ে পুণরায় শুটিং ফ্লোরে ফিরছেন তিনি। গেল জুনের মাঝামাঝি এফডিসিতে একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করেছিলেন মিম। এরপর বিভিন্ন প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হয়ে কিছু অনুষ্ঠানে হাজির হলেও শুটিং করতে তাকে দেখা যায়নি। এর মধ্যে তার মা ছবি সাহা অসুস্থ হয়ে পড়ায় মুম্বাইয়ে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানেই যাওয়া-আসার মধ্যে ছিলেন মিম। বর্তমানে তারা দেশে রয়েছেন।

[৩] দেশে ফিরেই শুটিংয়ে নিয়মিত হচ্ছেন বলে জানান মিম। আগামী ২ ও ৩ আগস্ট একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে তিনি অংশ নেবেন। এ ছাড়া আগামী ৫ ও ৬ আগস্ট আরও দুটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করবেন তিনি।  

[৪] এ প্রসঙ্গে মিম বলেন, আরও আগেই শুটিংয়ে ফেরার কথা ছিল। কিন্তু দেশের পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় একটু সময় নিলাম।

[৫] এ ছাড়াও বেশ কিছু কাজ মিমের হাতে রয়েছে। পর্যায়ক্রমে সেগুলোর শুটিং শেষ করবেন বলে জানান এই অভিনেত্রী।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়