শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ০৮:১৯ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তমাকে কবে বিয়ে করছেন রাফি?

শিমুল চৌধুরী ধ্রুব: [২] পরিচালক রায়হান রাফি ও তমা মির্জার প্রেমের গুঞ্জন বেশ কিছুদিন ধরে। তাদের ফেসবুক পোস্ট থেকে শুরু করে নানা মন্তব্যে সেই আলামতই মেলে। তবে বিষয়টি নিয়ে দুজনের কেউই অফিশিয়ালি মন্তব্য করেননি। আবার নেটিজেনদের একাংশ মনে করছে, তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক। আবার কেউ বলছে, বন্ধুত্বের থেকেও বেশি কিছু তাদের মধ্যে!

[৩] প্রেমের সম্পর্ক রয়েছে কি না- এ বিষয়ে গত আগস্টে পরিচালক রায়হান রাফি জানিয়েছিলেন, সাধারণত নায়ক-নায়িকা জুটি হয়। সেদিক থেকে পরিচালক-নায়িকার জুটি হওয়াও ভালো। এতে বরং ভালো ভালো কাজ হবে। আমরা তো ভালো বন্ধু।

[৪] ওই দিন পাশে থাকা অভিনেত্রী তমা মির্জা ‘প্রেমের গুঞ্জন’ নিয়ে কথা বলেন। বলেন, ‘রাফি আমার অনেক ভালো বন্ধু। আমার খারাপ সময়ে পাশে ছিল সে। আবার ভালো সময়েও পাশে থাকে। বন্ধুত্ব কখনো শেষ হয় না, সারা জীবন থাকে।’

[৫] তবে এর মধ্যে খবর বেড়িয়েছে দুজন বিয়েও করতে যাচ্ছেন। আসলেই কি তাই? ভারতের পশ্চিমবঙ্গে তার পরিচালিত ছবি ‘তুফান’ মুক্তি পেয়েছে। সেখানকার গণমাধ্যমে ‘তুফান’ নিয়ে কথা বলার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেছেন। শেষমেশ তাকে প্রশ্ন করা হয়েছিল বিয়ে প্রসঙ্গে।

[৬] জানতে চাওয়া হয়, ‘আপনি নাকি অভিনেত্রী তমা মির্জাকে চলতি বছরে বিয়ে করছেন? জবাবে রায়হান রাফি বলেন, ‘এখনো এ রকম কোনো পরিকল্পনা নেই। আরো কয়েকটা হিট ছবি পরিচালনা করি। তারপর বিয়ে নিয়ে ভাবা যাবে (হাসি)।’

[৭] উল্লেখ্য, গেল ঈদে মুক্তি পেয়েছে রায়হান রাফি পরিচালিত সিনেমা ‘তুফান’। সেটি দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের নানা দেশে ব্যবসা করছে। পাশাপাশি মুক্তি পেয়েছে ভারতের পশ্চিমবঙ্গেও। ছবিটির প্রচারণা করতে গিয়েই মূলত গণমাধ্যমের মুখোমুখি হন এই পরিচালক।

এসসিডি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়