শিরোনাম
◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু

প্রকাশিত : ১০ জুন, ২০২৪, ০৪:০৯ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২৪, ০৬:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জংলি-তে যুক্ত হয়েছেন দীঘি (ভিডিও)

শিমুল চৌধুরী ধ্রুব: [২] ঢাকাই সিনেমা ‘জংলি’-তে সিয়াম আহমেদের বিপরীতে দেখা যাবে শবনব বুবলীকে। এতদিন এই কথাই সবাই জানতো। তবে এবার এলো নতুন খবর। সিয়াম-বুবলীর সঙ্গে এই সিনেমায় যুক্ত হয়েছেন তরুণ অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।

[৩] এ তথ্য জানিয়েছেন সিনেমার পরিচালক এম রাহিম। তিনি জানান, সিয়ামের চরিত্রের একটি অংশের নায়িকা হিসেবে দেখা যাবে দীঘিকে। 

[৪] ইতোমধ্যে ঢাকার একটি লোকেশনে ‘জংলি’ সিনেমার শুটিংও শুরু করে দিয়েছেন দীঘি। সেই তথ্য জানিয়ে অভিনেতা সিয়ামের ভূয়সী প্রশংসা করলেন অভিনেত্রী। দীঘি বলেন, ‘সিয়াম ভাইয়ের অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার নেই। শুটিংয়ে শট দেওয়ার সময় অভিনেতা-অভিনেত্রীরা নিজেরটা নিয়ে ভাবে। কিন্তু সিয়াম ভাইয়ের বেলায় অন্য চিত্র দেখলাম। দৃশ্য করার সময় দেখলাম, তিনি শুধু নিজেকে নিয়েই ভাবেন না, নিজের পাশাপাশি পুরো দৃশ্যের সঙ্গে সংশ্লিষ্ট সবকিছুই তার মাথায় থাকে। যাতে দৃশ্যটি উপযুক্তভাবে ধারণ করা হয়। সত্যিই তার এমন কার্যক্রমে আমি অবাক হয়েছি। একদিন তার সঙ্গে কাজ করে অনেক কিছুই শিখেছি।’

[৫] সিনেমায় নিজের চরিত্রের বিষয়ে এ নায়িকা বলেন, ‘আমার অংশের শুটিং আরও তিন দিন হবে।’

[৬] ‘জংলি’ সিনেমায় সিয়াম, বুবলী ও দীঘি ছাড়াও আরও অভিনয় করছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়