শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ২৫ মে, ২০২৪, ০৪:৫৭ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২৪, ০৪:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিল্পী সমিতি কী কাজে লাগে, আজও বুঝলাম না: বর্ষা

শিমুল চৌধুরী ধ্রুব: [২] নির্বাচন ঘিরে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। গত নির্বাচনের পর সাধারণ সম্পাদকের পদটি নিয়ে আদালত পর্যন্ত দৌঁড়াতে হয়েছে শিল্পীদের। 

[৩] এবারের নির্বাচন অনুষ্ঠিত হয় গেল ১৯ এপ্রিল। এতে মিশা-ডিপজল প্যানেল জয়লাভ করে। তাদের শুভেচ্ছাও জানান প্রতিদ্বন্দ্বী প্রার্থী অভিনেত্রী নিপুণ। কিন্তু কিছুদিন পর সেই নির্বাচন  নিয়ে আদালতে রিট করেন এ নায়িকা।

[৪] শিল্পী সমিতির নির্বাচন নিয়ে সামাজিকমাধ্যম থেকে শুরু করে নানা মহলে এখন চর্চা। এ নিয়ে যখন সবাই আলোচনা-সমালোচনা করছেন, সেই সময় বিষয়টি নিয়ে কথা বললেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিলের স্ত্রী চিত্রনায়িকা বর্ষা।

[৫] শুক্রবার (২৪ মে) ফেসবুক পেজে এক পোস্টে এ নায়িকা লেখেন, শিল্পী সমিতি শিল্পীদের জন্য কী কাজে লাগে, তা আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। যা জানি তা আর বললাম না। পাবলিকের এখন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার দরকার নাই। মানুষের এত ধৈর্য!

[৬] চিত্রনায়িকা বর্ষার এ পোস্ট অবশ্য নজর এড়ায়নি নেটিজেনদের। মন্তব্যের ঘরে এ নায়িকার সঙ্গে সহমত পোষণ করে নিজেদের মতামতও জানিয়েছেন তারা। অনেকেই লিখেছেন, আপনি ঠিক বলেছেন। আবার কেউ লিখেছেন, উচিত কথা বলেছেন আপনি। তবে এর মধ্যে কেউ কেউ আবার ধন্যবাদও জানিয়েছেন বর্ষাকে।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়