শিরোনাম
◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৪, ০৮:২৮ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৪, ০৮:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোটের প্রচারে দেব, ভেঙে পড়ল মঞ্চ

শিমুল চৌধুরী ধ্রুব: [২] ভারতের লোকসভা নির্বাচনে প্রচারে ব্যস্ত পশ্চিমবঙ্গের অভিনেতা দেব। প্রায় প্রতিদিনই ঘাটালে কেন্দ্রের নানা এলাকায় জনসংযোগে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের এই তারকা প্রার্থী। দেবকে কাছে পেয়ে উচ্ছ্বসিত ঘাটালবাসীও। আর উচ্ছ্বাসের চাপেই এবার বিপাকে পড়লেন দেব।

[৩] বুধবার রাত আটটার দিকে দেব ঘাটালের ঝাউতলায় পথসভা করেন ঘাটাল লোকসভা কেন্দ্রে। সে জন্য তৈরি করা হয়েছিল একটি মঞ্চ। কিন্তু দেব মঞ্চে উঠতেই লোক বাড়তে থাকে। দেবকে কাছ থেকে দেখতে অনেক মানুষ মঞ্চে উঠে পড়েন। তখনই ভার সামলাতে না পেরে ভেঙে পড়ে অস্থায়ী মঞ্চটি। দেব বেসামাল হতেই তাকে ধরে নেন তারকার নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা। জানা গেছে, এই ঘটনায় কেউ আহত হয়নি। সূত্র: আনন্দবাজার

[৪] সাদামাটা ভাবেই ঘাটালে প্রচার চালিয়েছেন মমতা ব্যানার্জির ‘গুড বয়’। তবে প্রশংসার পাশাপাশি সমালোচনাও জুটেছে! অনেকের মতে, ‘ভোটের জন্যই এটা পাবলিক স্টান্ট দেবের।’ আবার কারও মন্তব্য, ‘এখন প্রচারের স্বার্থে অনেক কিছুই করতে দেখা যাবে তারকাদের।’ সূত্র: কলকাতা টিভি

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়