শিরোনাম
◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি ◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৪, ০৮:২৭ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২৪, ১২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফের একসঙ্গে তাহসান-মিথিলা

শিমুল চৌধুরী ধ্রুব: [২] দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় জুটি ছিলেন তাহসান খান ও রাফিয়াত রশীদ মিথিলা। ২০০৭ সালে বিয়ের পর আচমকাই ২০১৭ সালে নিজেদের বিচ্ছেদের খবর দেন এই দম্পতি। তাদের সেই বিচ্ছেদের খবর হৃদয়ে রক্তক্ষরণ ঘটায় ভক্তদের। 

[৩] বিচ্ছেদের বছরখানেক বাদেই ওপার বাংলার নির্মাতা সৃজিত মুর্খার্জির গলায় মালা দেন মিথিলা। অন্যদিকে নতুন করে আর সংসার শুরু করেননি তাহসান। ব্যস্ত থেকেছেন নিজের ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়েই। 

[৪] এরই মধ্যে বছর দুয়েক আগে একটি ই-কমার্স প্রতিষ্ঠানের লাইভ প্রোগ্রামে হাজির হন তাহসান-মিথিলা। তাদেরকে একসঙ্গে দেখে চমকে যান ভক্তরাও। এরপর আর এক ফ্রেমে দেখা মেলেনি এই দুই তারকার।

[৫] তবে নতুন খবর হচ্ছে, আবার একসঙ্গে হচ্ছেন তাহসান-মিথিলা! তবে রিয়েল লাইফে নয়, রিল লাইফে! একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন এই জুটি। সাত পর্বের এই সিরিজটির নাম ‘বাজি’। নির্মাণ করছেন ‘মাটির প্রজার দেশ’খ্যাত নির্মাতা আরিফুর রহমান।

[৬] জানা গেছে, ওয়েব সিরিজটির কিছু ধাপের শুটিং হয়ে গেছে। একটি ফোরস্টার মানের হোটেলে মাস দুয়েক আগে হয়েছে শুটিং। তাহসান মিথিলা ছাড়াও সিরিজে অভিনয় করেছেন বেশ কয়েকজন তারকা অভিনয়শিল্পী। সিরিজটিতে তাহসান অভিনয় করছেন একজন ক্রিকেটারের চরিত্রে। আর মিথিলাকে দেখা যাবে সাংবাদিকের চরিত্রে।

[৭] তাহসান-মিথিলার ‘বাজি’ নির্মাণ করা হচ্ছে দেশীয় একটি ওটিটি প্লাটফর্মের জন্য। এ বছরই মুক্তি পেতে পারে সিরিজটি। তবে এসব নিয়ে নির্মাতা, অভিনয়শিল্পী কেউই মুখ খোলেননি। সময়মতো বিস্তারিত জানাবেন বলেই জানিয়েছেন তারা।

এসসিডি/এনএইচ

  • সর্বশেষ