শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৪, ০৫:২২ বিকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৪, ০৫:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভক্তদের দিকে বন্দুক তাক করার ঘটনায় অনন্ত জলিলের দুঃখ প্রকাশ

অনন্ত জলিল

শিমুল চৌধুরী ধ্রুব: [২] সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা অনন্ত জলিলের কয়েকজন ভক্ত অভিযোগ করছেন, অভিনেতার সঙ্গে উপস্থিত নিরাপত্তাকর্মীরা তাদের সঙ্গে খুবই বাজে আচরণ করেছে। অনন্ত জলিলের বডিগার্ডরা তাদের দিকে বন্দুক তাক করেছেন এবং গুলি করে দেওয়ার হুমকি দিয়েছেন।

[৩] জানা যায়, গত ৩০ মার্চ রাজধানীর নিউ মার্কেটে ‘এজে ভাই’ নামে একটি শোরুম উদ্বোধনের করেন অনন্ত জলিল। সেখানে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এবার সেই ভিডিওটি দেখে দুঃখ প্রকাশ করেছেন অনন্ত জলিল। নিজের ফেসবুক পেজে সেই ভিডিও পোস্ট করে ভক্তদের উদ্দেশ্যে অনেক কথা লিখেছেন তিনি।

[৪] পোস্টে অনন্ত লেখেন, ‘আমি ভিডিওটা দেখে খুবই মর্মাহত এবং আমার যারা শুভাকাক্সক্ষী আছেন তাদের জানাতে চাই আমার সঙ্গে আমার পার্সোনাল বডিগার্ড ব্যতীত অন্য কোনো গার্ড ছিল না। আমার সঙ্গে শুধু আমার একজন বডিগার্ড ছিল। তার নাম মো. সাদাত। যেই আপনাদের সাথে এ রকম ব্যবহার করুক না কেন তার জন্য আমি সত্যিই মর্মাহত। আমি যেখানেই যাই না কেন জনসাধারণের সাথে ভালো ব্যবহার করার জন্য আমার গার্ডদের আগে থেকে নির্দেশ দেওয়া থাকে। আমি কখনই সাধারণ মানুষের থেকে আলাদা কেউ না।’

[৫] অভিনেতা আরও লেখেন, ‘আমি সব সময় সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকতে চাই। কারণ আমি সবাইকে ভালোবাসি এবং সবাইকে নিয়ে পথ চলতে চাই। নিউ মার্কেটের যেসব ভাই ও বোনেরা যারা আমার সাথে দেখা করতে এসেছিলেন। আমি কথা দিচ্ছি আমি অতি শিগগিরই আবার নিউ মার্কেটে আসব এবং আপনাদের সাথে দেখা করব ইনশাআল্লাহ।’

এসসিডি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়