শিরোনাম
◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:৩৩ বিকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহ সিটি নির্বাচন, প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

আল আমীন: [২] শুক্রবার নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটরিয়াম থেকে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী। 

[৩] মেয়র পদে টেবিল ঘড়ি প্রতীক পেয়েছেন সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম পেয়েছেন ঘোড়া প্রতীক, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা সাদেকুল হক খান পেয়েছেন হাতি প্রতীক, আওয়ামী লীগ নেতা রেজাউল হক পেয়েছেন হরিণ প্রতীক ও জাতীয় পার্টির শহীদুল ইসলাম স্বপন মন্ডল পেয়েছেন লাঙ্গল প্রতীক। 

[৪] মসিক নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। এতে মেয়র পদে পাঁচজন, ৩৩ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ জন এবং ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্পাদনা: সমর চক্রবর্তী

প্রতিনিধি/এসসি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়