শিরোনাম
◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল ◈ দুই দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:৫৯ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতীক পেলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীরা

এএইচ রাফি, ব্রাহ্মণবাড়িয়া: [২] জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। 

[৩] শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

[৪] প্রতীক প্রাপ্তরা হলেন- মো. হেলাল উদ্দিন পেয়েছেন চশমা প্রতীক, শফিকুল আলম পেয়েছেন আনারস ও বিল্লাল মিয়া পেয়েছেন ঘোড়া প্রতীক।

[৫] জেলা নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে তফসিল ঘোষণার পর ৬ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এরমধ্যে শেষ দিন ৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। মনোনয়ন যাচাই-বাছাই শেষে বৈধ হওয়ায় তাদেরকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

[৬] ২০২২ সালের অক্টোবরে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে জয়লাভ করেন আল মামুন সরকার। এক বছর পূর্ণ হওয়ার মাত্র কয়েকদিন আগে ২০২৩ সালের ২ অক্টোবর মারা যান আল মামুন সরকার। তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান পদটি শুন্য হয়ে পড়ে। আগামী ৯ মার্চ জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়