শিরোনাম
◈ বিশ্বকাপ ফুটবল: আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ◈ কাজের আশ্বাস, শেষে ডান্স ক্লাব ও যৌ.ন শোষণের ফাঁদ ◈ পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৫ ◈ কারাগার থেকে পালানো সেই নারী কয়েদি রাজধানীতে গ্রেপ্তার ◈ বিশ্বকাপ ফাইনাল: একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা, অপরিবর্তিত স্পেন ◈ জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ বাংলাদেশের পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি ◈ স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা, সিদ্ধান্ত আদালত ও ইসির ◈ কুয়েত প্রবাসীদের জন্য মন্ত্রণালয়ের বিশেষ বার্তা ◈ পারমাণবিক কেন্দ্রে হামলার দাবিতে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান, বড় সংঘাতের শঙ্কা

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৩, ০৯:৩৩ রাত
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৩, ০৯:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনে যাচ্ছে না প্রভাবশালী ৫ ইসলামী দল

আমিনুল ইসলাম: [২] নির্বাচন যাচ্ছে না প্রভাবশালী ৫ ইসলামী দল। যে কটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনে নিবন্ধিত তাদের মধ্যে গুরুত্বপূর্ণ অনেক ইসলামী দল নির্বাচনে অংশগ্রহণ করবে না।

[৩] ইসলামপন্থী রাজনীতিতে যেকটি দলের প্রভাব আছে, তাদের বেশির ভাগ এখন পর্যন্ত ভোটে যাওয়ার ঘোষণা দেয়নি। এর মধ্যে কওমি মাদ্রাসাভিত্তিক চারটি দল ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম ও খেলাফত মজলিস। কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের মাঝে বিশাল সমর্থন রয়েছে তাদের।

[৪] এর বাইরে বাংলাদেশের রাজনীতিতে অন্যতম ইসলামী ধারার প্রভাবশালী ইরাজনৈতিক দল জামায়াতে ইসলামী এই সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছে। যদিও বর্তমানে নির্বাচন কমিশনে দলটি নিবন্ধিত নয়। বাংলাদেশের রাজনীতিতে এই পাঁচটি দলকে গুরুত্বপূর্ণ মনে করা হয়। 

[৫] অন্যদিকে, ইসলামপন্থী যে ৯টি দল নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে, অতীতে এই দলগুলো থেকে সংসদ সদস্য হওয়ারও নজির কম। 

[৬] নির্বাচন কমিশনে ৪৪টি রাজনৈতিক দল নিবন্ধিত। এর মধ্যে ইসলামপন্থী দল ১১টি। এর মধ্যে সাতটি নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছে।

[৭] দলগুলো হলো বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ তরীকত ফেডারেশন, জাকের পার্টি ও বাংলাদেশ সুপ্রিম পার্টি। এর মধ্যে শুধু তরীকতের গত দুটি সংসদে প্রতিনিধিত্ব ছিল।

[৮] কওমি মাদ্রাসাকেন্দ্রিক যে দুটি দল নির্বাচনে যাচ্ছে, তার মধ্যে বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং ইসলামী ঐক্যজোট। বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন প্রয়াত মাওলানা মোহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুর। বর্তমানে তাঁর ছেলে আতাউল্লাহ হাফেজ্জী এই দলের আমির। 

[৯] অন্যদিকে ইসলামী ঐক্যজোটের প্রতিষ্ঠাতা হাফেজ্জী হুজুরের জামাতা প্রয়াত মুফতি ফজলুল হক আমিনী। বর্তমানে তাঁর ছেলে আবুল হাসানাত আমিনী এই দলের চেয়ারম্যান। গত বৃহস্পতিবার রাতে দল দুটির শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর গণভবনের কার্যালয়ে গিয়ে দেখা করেছেন। 

[১০] বাংলাদেশ খেলাফত আন্দোলন ও ইসলামী ঐক্যজোটের দায়িত্বশীল সূত্র জানায়, তারা ১০টি করে ২০টি আসন চেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে তালিকা দিয়েছে। 

[১১] তবে তাদের মূল লক্ষ্য চারটি আসন। এর মধ্যে ইসলামী ঐক্যজোট হাসানাত আমিনীর জন্য ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ), দলের যুগ্ম মহাসচিব আলতাফ হোসাইনের জন্য কুমিল্লা-২ আসন (হোমনা-মেঘনা) চায়। আর খেলাফত আন্দোলন দলের আমির আতাউল্লাহ হাফেজ্জীর জন্য ঢাকা-২ (কামরাঙ্গীরচর, কেরানীগঞ্জ ও সাভারের একাংশ) ও মহাসচিব হাবিবুল্লাহ মিয়াজির জন্য ঢাকা-৭ (লালবাগ) আসন চাইছে। সম্পাদনা: সমর চক্রবর্তী

এআই/এসসি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়