শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ১২:০১ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২৩, ০৭:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেন্দ্র থেকে আমাদের এজেন্টকে বের করে দেওয়া হচ্ছে: জায়েদা খাতুন

জায়েদা খাতুন ও জাহাঙ্গীর আলম

ইমরান শেখ: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলছে। নিজের ভোট প্রদান করে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন বলেন, কিছু কিছু জায়গায় আমাদের এজেন্টকে বের করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল সাড়ে ৯ টার দিকে জয়দেবপুর কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে বহিস্কৃত সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশসুষ্ঠ। কিছু কিছু জায়গায় আমাদের এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ সত্যের বিজয় হবে।

এ সময় জাহাঙ্গীর আলম বলেন, বিভিন্ন কেন্দ্রে আমাদের এজেন্টকে ভয়-ভীতি দেখানো হচ্ছে। কিছু কিছু কেন্দ্রে এরই মধ্যে আমাদের এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। তবে ভয়-ভীতি দেখিয়ে লাভ হবে, নামাঠে নেমেছি শেষ পর্যন্ত মাঠে থাকব। আমি বিশ্বাস করি, প্রশাসন গাজীপুরবাসীকে একটি সুষ্ঠ ভোট উপহার দেবে। শেষ পর্যন্ত ভোটসুষ্ঠ হলে আমাদের বিজয় নিশ্চিত।
 
আইএস২

  • সর্বশেষ
  • জনপ্রিয়