শিরোনাম
◈ দুই জাহাজ কেনায় উধাও ১০ মিলিয়ন ডলার ◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৩, ০৭:৩৫ বিকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৩, ০৭:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাঁচ সিটিতে নৌকা প্রতীক চায় ৪১ জন 

এম এম র্লিংকন: ২৫ মে থেকে ২১ জুন অনুষ্ঠিত হতে যাওয়া গাজীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল এবং সিলেট সিটি করপোরেশন নির্বাচনে গত চার দিনে আওয়ামী লীগ এ সব মনোনয়ন ফরম বিক্রি করেছে। আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় শনিবার জানা যাবে কারা পাচ্ছে নৌকার প্রতীক। বুধবার (১৩ এপ্রিল) মনোনয়ন বিক্রির শেষ দিনে আওয়ামী লীগ সূত্রে এই তথ্য জানা যায়। 

আওয়ামী লীগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাঁচ সিটির মধ্যে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ১৭ জন, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ৩ জন, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ৪ জন, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ৭ জন, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১০ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

নির্বাচন কমিশনের ঘোষনা অনুযায়ী ২৫ মে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি নির্বাচন। এছাড়া ১২ জুন দ্বিতীয় ধাপে খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে ভোট অনুষ্ঠিত হবে। সবশেষ ২১ জুন রাজশাহী ও সিলেট সিটির ভোট অনুষ্ঠিত হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়