শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৯:৩৭ রাত
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছয় আসনের উপনির্বাচনে তিনটিতেই বিজয় আওয়ামী লীগের 

এম এম লিংকন: ১ ফেব্রুয়ারি দেশের ছয় আসনের উপনির্বাচনের তিনটিতেই নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) এ স্বতন্ত্র প্রার্থী উকিল আবদুস সাত্তার,ঠাকুরগাঁও -৩ এ জাতীয় পার্টির হাফিজ উদ্দিন, বগুড়া- ৪ এ জাসদের রেজাউল করিম, চাঁপাইনবাবগঞ্জ-৩ এ নৌকার আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ-২ এ নৌকার জিয়াউর রহমার এবং বগুড়া- এই নৌকার রাগেবুল আহসান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।  

প্রতিনিধিদের পাঠানো তথ্যে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে বিএনপি থেকে পদত্যাগ করা উকিল আবদুস সাত্তার ভূঁইয়া বেসরকারি ভাবে জয়ী হয়েছেন। কলার ছড়ি প্রতীক নিয়ে উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া ভোট পেয়েছেন ৪৬,৩২৩ ভোট পেয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল হামিদ ভাসানী (লাঙ্গল) পেয়েছেন ৯, ৫০০ ভোট।

বগুড়া -৪ আসনে ক্ষমতাসীন জোটের জাসদের প্রার্থী রেজাউল করিম তানসেন  মশাল প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৪৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল আলম ওরফে হিরো আলম একতারা প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৪৮৬ ভোট। ৯৫১ ভোটে হেরে গেছেন হিরো আলম।

ঠাকুরগাঁও -৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৮৪০৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোপাল চন্দ্র রায়। 

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল ওদুদ পেয়েছেন ৫৯৬৩৮ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সামিউল হক লিটন। 

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী জিয়াউর রহমান ৯৪৯২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 

এছাড়া এই রিপোর্ট লিখা পর্যন্ত বগুড়া সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী রাগেবুল আহসান রিপু বিশাল ব্যবধানে এগিয়ে ছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান। 

এমএল/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়