শিরোনাম
◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল ◈ বাংলাদেশের মতো ক্ষমতার পালাবদল চায় কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ রাজনাথ সিংয়ের ◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু  ◈ দখলমুক্ত ফুটপাত, কমছে যানজট : নতুন রূপে ফিরছে রাজধানী

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৩, ১১:৩৩ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২৩, ১১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী ১৬ মার্চ কুমিল্লার লালমাই উপজেলা পরিষদ নির্বাচন 

শাহাজাদা এমরান: কুমিল্লার লালমাই উপজেলা পরিষদের নির্বাচন আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হবে। সোমবার (২৩ জানুয়ারি) নিবার্চন কমিশন এ তফসিল ঘোষণা করেছেন।

নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে জানা যায়, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ ফেব্রুয়ারি, ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই, ২৭ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহার ও ১৬ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে পত্রে জানানো হয়েছে। নির্বাচনে রির্টানিং অফিসারের দায়িত্ব পালন করবেন কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নি অফিসারের দায়িত্ব পালন করবেন লালমাই উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা সাদিকা সুলতানা। লালমাই উপজেলার মোট ভোটার ১ লক্ষ ৫৭ হাজার ৩শ ৬৫জন।  

প্রতিনিধি/এসএ

 

  • সর্বশেষ