শিরোনাম
◈ গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইজিপির, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন ◈ সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ ◈ গোপালগঞ্জে সহিংসতা ছড়িয়ে পড়ার শঙ্কা, আন্তজেলা প্রবেশপথে চেকপোস্ট স্থাপন ও নিরাপত্তা জোরদারে গোয়েন্দা প্রতিবেদনে সুপারিশ ◈ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী-পুলিশসহ বিভিন্ন বাহিনীর সহযোগিতা চাইল কর্তৃপক্ষ ◈ হংকং‌য়ের বিরু‌দ্ধে জয় দি‌য়ে এশিয়া কাপ রাইজিং স্টারসে শুরু বাংলাদেশের ◈ বাবর আজম‌কে নিয়ে বারবার প্রশ্ন করায় মেজাজ হারালেন পাকিস্তান কোচ মাইক হেসন  ◈ শেখ হাসিনার স্বাক্ষর জাল করে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে ফের পাসপোর্ট ও এনআইডির আবেদন ◈ শেখ হাসিনাকে পাঠানো সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ ফাঁস, যা লেখা রয়েছে ◈ রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পরিত্যক্ত বাড়িতে হামলা, গেটে পেট্রল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা ◈ ঐতিহাসিক বৈঠক শেষে ট্রাম্প-শি-পুতিনের যৌথ ‘শান্তি ঘোষণা’

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৩, ১০:১৮ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২৩, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া শুরু

সংরক্ষিত নারী আসনের জামানত দ্বিগুন হচ্ছে

জাহাংগীর আলম

এম এম লিংকন: ইতোমধ্যে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া শুরু করেছে কমিশন। আবার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রার্থীদের জামানত দ্বিগুন করার আইন করছে সংস্থাটি। ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে এটি সাধারণ আসনের মতো ২০ হাজার করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া সংবিধানে নারী আসন ৪৫টি থেকে বাড়িয়ে ৫০টি করার নির্বাচনী আইন চাইছে কমিশন। রোববার (২২ জানুয়ারি) নির্বাচন ভবনে কমিশন বৈঠক শেষে ইসি সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানার নেতৃত্বাধীন আইন সংস্কার কমিটির সুপারিশের ভিত্তিতে কমিশন সভায় বিষয়গুলো অনুমোদন হয়েছে। এখন এটা আইন মন্ত্রণালয়ে এখন পাঠানো হবে। সেখান থেকে তারা কেবিনেটে পাঠাবেন। তারপর সংসদে যাবে। এরপর তা পাস হবে। আইনটি পাস না হলে বিদ্যমান আইনানুযায়ী নির্বাচন হবে। 

সচিব বলেন, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনী আইনের কয়েকটি অনুচ্ছেদ ও ধারায় সংশোধনের প্রয়োজন ছিল। ২০০৪ সালের আইনে নারী সংরক্ষিত আসন ছিল ৪৫টি। পরবর্তী সময় ৫০টিতে উন্নীত করা হলেও আইনে সেটা সংশোধন করা হয়নি। এটি সংবিধানের তফসিলে সংশোধন ছিল। এটাকে আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

এছাড়া জাহাংগীর আলম বলেন, সেসঙ্গে শূন্য আসনে নির্বাচনের সময় ৪৫ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হচ্ছে। বিদ্যমান আইনে শূন্য আসনে নির্বাচনের সময় ছিল ৪৫ দিন। সাধারণ আসনে নির্বাচনের সময় ৯০ দিন। সেটার অনুরূপ করা হয়েছে।  

এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আলাচ্যসূচির বিবিধ বিষয়ে ইভিএম বা অন্য কোনো বিষয় নিয়ে সভায় আলোচনা হয়নি।  

রাষ্ট্রপতি পদে নির্বাচনের বিষয়ে তিনি বলেন, আগামী ২৩ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। সংসদ সচিবালয়ের সঙ্গে যোগাযোগ করে স্পিকারের সঙ্গে সিইসির বৈঠকের তারিখ নির্ধারণ করবো।  

এমএল/এএ

  • সর্বশেষ