শিরোনাম
◈ চট্টগ্রামে ফেরিতে উঠতে গিয়ে কর্ণফুলীতে নদীতে পড়ে গেল ট্রাক ◈ মগবাজারের বৃদ্ধকে প্রধানমন্ত্রীর ফোন ◈ দুই জাহাজ কেনায় উধাও ১০ মিলিয়ন ডলার ◈ মৌসুমের প্রথম তাপপ্রবাহ শুরু, তাপমাত্রা পৌঁছাতে পারে ৪১ ডিগ্রিতে ◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬, ০৭:২৬ বিকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ইসিতে প্রথম দিনের আপিল শুনানি: প্রার্থিতা ফিরে পেলেন ৫২ জন

মনিরুল ইসলাম: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন। শুনানির প্রথম দিনে ৭০ জন প্রার্থীর আপিল নিষ্পত্তি করা হয়েছে, যার মধ্যে ৫২ জনের আপিল মঞ্জুর করে তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার (১০ জানুয়ারি) দিনব্যাপী শুনানি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৫২ জনের আপিল গ্রহণ করা হয়েছে, ১৫ জনের আপিল নামঞ্জুর করা হয়েছে এবং তিনজনের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। গত ৫ জানুয়ারি থেকে আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি পর্যন্ত তা চলে। এর আগে, ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করেন।

ইসি জানিয়েছে, শনিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া আপিল শুনানি আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। নির্ধারিত সূচি অনুযায়ী, রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

সংশোধিত নির্বাচনী সময়সূচি অনুযায়ী, ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে সব আপিল নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন।

প্রতীক বরাদ্দের পর ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

এছাড়া, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়