শিরোনাম
◈ চীনের ১১ প্রতিষ্ঠানের ৯.২১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেল বাংলাদেশ ◈ সিগারেট খেতে নিষেধ করায় ছাত্রদল নেতাসহ ছয়জনকে গুলি (ভিডিও) ◈ স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে: সংসদে গয়েশ্বর ◈ জামালপুরের সাবেক এমপি নুর মোহাম্মদ গুলশান থেকে গ্রেপ্তার ◈ আমি প্রথম বলির পাঁঠা, কিন্তু শেষ নই, এরপর একে একে সবাই টার্গেট হবেন: মাহফুজ আলম ◈ বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহ্‌দী আমিন ◈ ৬৮ বছরে ১৮ বিশ্বকাপ কাভার করা সাংবাদিককে ‘বিশেষ সম্মান’ আ‌র্জেন্টাইন কোচ স্কালোনির ◈ ১০ হাজার টাকা থাকলেই বিনিয়োগ করা যাবে সরকারি সুকুকে, আবেদন রোববার ◈ তারেক রহমানের চীন সফর: দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ দেখছে ভারতীয় গণমাধ্যম ◈ চুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই লেবাননে ইসরাইলের ড্রোন হামলা

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৫, ০৯:১০ সকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

এনআইডি সার্ভার থেকে অনুমতি ছাড়া তথ্য খুঁজলেই কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইসির

সম্প্রতি ইসির সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন সব কর্মচারী-কর্মকর্তাদের।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারে সারা দেশের ভোটারদের তথ্য সংরক্ষিত। অনুমোদন ছাড়া এ সার্ভারে কোনো ব্যক্তির তথ্য খোঁজা হলে তার বা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য কর্মচারী-কর্মকর্তাদের কঠোর হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সম্প্রতি কিছু সিএমএস (কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম) ব্যবহারকারী তাদের অ্যাকাউন্ট ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থে নাগরিকদের তথ্য খুঁজে তা অননুমোদিত ব্যক্তি বা স্থানে সরবরাহ করছেন।

সিএমএস থেকে কোনো তথ্য অনুসন্ধান করা হলে সেই তথ্য কে, কখন, কোনো অ্যাকাউন্ট থেকে সার্চ (খোঁজা) করেছে, তা সার্ভারে সংরক্ষিত থাকে। ফলে এ ধরনের অপব্যবহার শনাক্ত করা সম্ভব এবং প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তাই নির্বাচন কমিশন সচিবালয় এবং মাঠপর্যায়ের সব সিএমএস অ্যাকাউন্ট হোল্ডারকে নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।

বর্তমানে ইসির সার্ভারে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন ভোটারের তথ্য রয়েছে। এদের বিভিন্ন ধরনের আবেদন নিষ্পত্তির জন্য অনেক কর্মচারী-কর্মকর্তা তথ্য সার্চ করে থাকেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়