শিরোনাম
◈ তদন্ত চলাকালে সিঙ্গাপুরীয় শিল্পপতির ব্যাংক হিসাব স্থগিত করল বাংলাদেশ, অভিযোগ ভিত্তিহীন দাবি ব্যবসায়ীর ◈ মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ-এর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের ব্যাখ্যা ◈ বাবার আসনে জয়ী হয়ে সংসদে যাচ্ছেন যেসব সন্তানরা ◈ ইরা‌নের  বিরু‌দ্ধে যুক্তরা‌স্ট্রের যুদ্ধের প্রস্তুতি সম্পন্ন, পাঠানো হচ্ছে হাজার হাজার সেনা  ◈ কেন বিএনপি বাংলাদেশের অভ্যুত্থান-পরবর্তী নির্বাচনে জয়লাভ করল  ◈ নিউইয়র্কে স্টেটের কোভিড অনুদান লুটে জড়িত ৯ বাংলাদেশি, দোষ স্বীকার করে অর্থ ফেরত ◈ 'শহীদদের ঋণ শোধ করুন': বাংলাদেশে অতীতের বাড়াবাড়িতে ফিরে যাওয়ার আশঙ্কা  ◈ বু‌ন্ডেসলিগায় বায়ার্ন মিউনিখের দাপু‌টে জয়, কেইনের জোড়া গোল ◈ রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গো‌লে হারা‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ বিএনপির শপথ অনুষ্ঠানে আসছেন না মোদি

প্রকাশিত : ০৫ জুন, ২০২৪, ০৪:২৩ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৪, ০৪:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যালট পেপার ভোটকেন্দ্রের বাইরে, আটক ৩

মঈন উদ্দীন, রাজশাহী: [২] রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রের বাইরে ব্যালেট নিয়ে যাওয়ায় ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (৫ জুন) দুপুরে উপজেলার দানিশমন্দ ফজিল মাদরাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে।

আটক তিন যুবক হলেন, জাকির মুজাহিদ অয়ন (২২), হাসানুজ্জামান হাসান (২৪) ও মো. রাসেল (২৫)। বাঘা উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটক জাকির মুজাহিদ অয়ন বলেন, ভোট দেওয়ার পর একটি ব্যালট পেপার বাইরে পড়েছিল। সেটি নিয়ে পুলিশকে দেখালে তারা আটক করে নিয়ে আসেন।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আফরোজা খানম বলেন, কেন্দ্রে ভিজিট করে আসার সময় আমি দেখি বাইরে গণ্ডগোল হচ্ছে। এরপর স্যারেরা আমাকে ডাকেন। আমি তাদের চিনি না।

তিনি বলেন, তারা ভোট দিয়ে তিনটি ব্যালেটের একটি ব্যালট নিয়ে চলে গেছেন। পরিত্যাক্ত অবস্থায় ব্যালট পড়ে ছিল না। এটা সই করা পাওয়া গেছে। তারা ভোট দিয়ে নিয়ে চলে গেছেন। এটি মূলত ভাইস চেয়ারম্যানের ব্যালট ছিল।

বাঘা উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ওই কেন্দ্রের বাইরে ব্যালট পেপার পাওয়া তিনজনকে আটক করেছে পুলিশ। একটি মাত্র ব্যালট তারা নিয়ে গেছে বলে শুনেছি। এখন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেই সেন্টারে গেছেন। তারাই এটির আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়