শিরোনাম
◈ মোংলা বন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড, এক বছরে আয় ৩,৮৭৯ কোটি টাকা ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ◈ গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, পুলিশি ব্যবস্থা দেখে সিদ্ধান্ত: স্পিকার ◈ জাতিসংঘে উচ্চপর্যায়ের বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ এশিয়ান গেমসে বাংলাদেশ ব্রোঞ্জ পদক নি‌শ্চিত কর‌লো ◈ বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদারে তাগিদ তারেক রহমানের ◈ জাতিসংঘের কার্যকারিতা ফেরানো ও নিরাপত্তা পরিষদ সংস্কারে জোর খলিলুর রহমানের ◈ ঢাকার সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি ◈ জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক ◈ ইরানকে ‘নরকে ঠেলে’ দেওয়ার হুমকি, কিউবার শাসনব্যবস্থার পতনের ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত : ১৫ মে, ২০২৪, ০৪:২৭ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৪, ০৯:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্ষমা প্রার্থনা করায় সংসদ সদস্য হাফিজ মল্লিককে দায়মুক্তি 

আচরণবিধি লঙ্ঘনে প্রতিমন্ত্রীর ভাইয়ের প্রার্থিতা বাতিল 

এম এম লিংকন: [২]  নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ কমিশনের এমন সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর রুমানা আলী টুসির বড় ভাই গাজীপুর শ্রীপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থী জামিল হাসান দুর্জয়ের বক্তব্য শুনে সকল বিষয় বিবেচনা করে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে।

[৩] জামিল হাসান অভ্যাসগতভাবে অপরাধ করেছে জানিয়ে অশোক কুমার বলেন, ধারাবাহিকভাবে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছে। ম্যাজিস্টেটের কাজে বাধা দিয়েছে। মিছিল করেছে সকল অভিযোগ কমিশন আমলে নিয়ে তার প্রার্থিতা বাতিল করেছে। 

[৪] বরিশাল- ৬ আসনের সংসদ সদস্য  ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুল হাফিজ মল্লিকের প্রকাশ্যে ভোট দেওয়া প্রসঙ্গে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, তার বিরুদ্ধে অভিযোগ ছিল গত ৮ তারিখের ভোটে তিনি প্রকাশ্যে ভোট দিয়েছেন। অভিযোগগুলো কমিশন শুনেছেন। তিনি লজ্জিত হয়েছেন। ক্ষমা প্রার্থনা করেছেন। ভবিষ্যতে এ ধরণের কাজ করবে না। তার ক্ষমা চাওয়ার বিষয়টি কমিশন আমলে নিয়ে তাকে অব্যাহতি দিয়েছে বলে জানান তিনি।

[৫] বুধবার রাজধানীর নির্বাচন ভবনে পৃথক পৃথক দুইটি শুনানি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

[৬] এর আগে, বেলা ১১টায় চেয়ারম্যান প্রার্থীর শুনানি ১৫ মিনিটে শেষ হয়। যেখানে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার মো.আলমগীর, আনিছুর রহমান ও ইসি রাশেদাসহ কমিশনের অতিরিক্ত সচিব উপস্থিত ছিলেন। সম্পাদনা: সমর চক্রবর্তী

এমএমএল/এসসি/এনএইচ

  • সর্বশেষ