শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:০০ বিকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন তিন বই নিয়ে বইমেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ 

অপূর্ব চৌধুরী, জবি: [২] নতুন তিনটি বই নিয়ে এবার বইমেলায় অংশগ্রহণ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তিনটি বই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ড. মো. নঈম আকতার সিদ্দিকের লেখা ‘বাংলাদেশের স্থানীয় পর্যায়ের উন্নয়নে সংসদ সদস্যদের ভূমিকা’, ইতিহাস বিভাগের সম্পাদিত গ্রন্থ ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ও বাংলাদেশ’ এবং ইসলামিক স্টাডিজ বিভাগের ড. মো. ইব্রাহীম খলিলের লেখা ‘ভোলা জেলার মানতা সম্প্রদায়ের জীবন ও ধর্ম: সমীক্ষা’। এর মধ্যে ‘বঙ্গবন্ধু ও শেখ মুজিব’ গ্রন্থটি সম্পাদনা করেছেন ইতিহাস বিভাগের তিন জন শিক্ষক। 

[৩] বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর সূত্রে জানা যায়, আগামীকাল সোমবার বিকালে বাংলা একাডেমিক প্রাঙ্গণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টল ও তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করবেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। এ সময় উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী। 

[৪] এদিকে দীর্ঘ প্রক্রিয়া ও লম্বা সময়সাপেক্ষ বিষয় হওয়ায় ইচ্ছা থাকা স্বত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে অধিকসংখ্যক বই নিয়ে বইমেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করতে পারছেনা বলে দাবি সংশ্লিষ্টদের। এবার আরও দুইটা বইয়ের রিভিউ প্রক্রিয়াধীন রয়েছে। নির্ধারিত সময়ে রিভিউ শেষ হলে এই দুইটি বই সহ মোট পাঁচটি বই নিয়ে এবারের মেলায় অংশগ্রহণ সম্ভব হতো। 

[৫] জানা যায়, ২০১৭ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের উদ্যোগে গ্রন্থ প্রকাশ শুরু হয়। অমর একুশে গ্রন্থমেলা ২০১৮-এ প্রথমবারের মত জগন্নাথ বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। এরপর ধারাবাহিকভাবে ২০১৯, ২০২০, ২০২১, ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে বিশ্ববিদ্যালয়টি স্টল বরাদ্দ পেয়েই বইমেলায় অংশগ্রহণ করছে। তবে নতুন কোন বই ছাড়াই গত বছর বইমেলায় অংশ নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

[৬] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. চঞ্চল কুমার বোস বলেন, প্রতিবছরই আমাদের ইচ্ছা থাকে অধিকসংখ্যক বই নিয়ে বইমেলায় অংশগ্রহণ করার। তাছাড়া প্রকাশনা বেশি হলে বার্ষিক এপিএ চুক্তিতে পয়েন্টও বেশি হবে। তবে প্রকাশনার প্রক্রিয়াটি দীর্ঘ। এক্ষেত্রে পান্ডুলিপি পেতে হয়৷ মানসম্মত ও বেশি পান্ডুলিপি পেলে বইয়ের সংখ্যা বেশি হবে। তবে মানসম্মত পান্ডুলিপি সবসময় পাওয়া যায় না।

[৭] তিনি আরও বলেন, রিভিউ করতে বেশ খানিকটা সময় চলে যায়। রিভিউ কে করবে বা আনুষঙ্গিক বিষয়াদি নির্ধারণ বেশ সময়সাপেক্ষ। তাই বই বের করার সার্বিক প্রক্রিয়াটি স্বল্প সময়ে করা যায়না। আমরা এ বছর নতুন তিনটি বই নিয়ে মেলায় অংশগ্রহণ করছি। আগামীবার আরও বেশি বই নিয়ে অংশগ্রহণের চেষ্টা থাকবে।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়