শিরোনাম
◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা ◈ সৌদি আরবে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন; মরদেহ আনা হবে রাষ্ট্রীয় খরচে ◈ জেদ্দা বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক, ঢাকাগামী বিমানের যাত্রীদের বোর্ডিং শুরু ◈ সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দারের মরদেহ ভারত থেকে হস্তান্তর ◈ ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ: শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আটক নয়, স্বাভাবিক রাখতে হবে মেট্রো-রেল ও ইন্টারনেট পরিষেবা ◈ জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি, ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা ◈ অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি, ইতিহাস গড়লেন বাংলা‌দে‌শের সোবহানা ◈ হুথিদের হামলায় বিপর্যস্ত রিয়াদ বিমানবন্দর, ঢাকা থেকে রিয়াদগামী ৫ ফ্লাইট বাতিল ◈ মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, বন্ধ বসিলা-গাবতলীমুখী সড়ক ◈ অব্যবস্থাপনায় জৌলুস হারাচ্ছে গাজীপুর সাফারি পার্ক, মরছে একের পর এক দুর্লভ প্রাণী

প্রকাশিত : ১০ জুন, ২০২৩, ০৭:৪৩ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২৩, ০৭:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র 

শয়তান দেহ পাবি, মন পাবি না 

মাসুদ আলম: বরিশাল বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের মিডটার্ম পরীক্ষার প্রশ্নপত্রে বাংলা সিনেমায় বহুল ব্যবহৃত সংলাপটি ব্যবহার করা হয়। ‘ব্রিটিশ হেজিমনি’র আলোকে সেটির বিস্তারিত বর্ণনা করতে বলা হয় প্রশ্নে। বৃহস্পতিবার শিক্ষার্থীরা ওই প্রশ্নের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে তা ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। 

জানা গেছে, বেশিরভাগ শিক্ষার্থী ওই প্রশ্নের উত্তর দেননি। কারণ তাদের এ বিষয়ে তেমন জ্ঞান ছিল না। বিভাগটির বাংলাদেশ স্টাডিজ কোর্সের নির্দিষ্ট শিক্ষকও নেই। এ জন্য রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক হলেও মেহেদী হাসান বাংলাদেশ স্টাডিজের ক্লাস নেন। সংশ্লিষ্ট বিষয় হওয়ায় তিনি মিডটার্ম পরীক্ষার প্রশ্নটি করেন।

শিক্ষার্থীরা বলছেন, হেজিমনি বোঝানোর জন্য সিনেমার এ ডায়ালগ বেছে নেওয়া সংগত নয়। শব্দগুলো সাধারণত নেতিবাচক আলোচনার জন্ম দেয়।  অনেকে এই সংলাপটির সঙ্গেও পরিচিত নন ।

প্রশ্নকর্তা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান বলেন, যেসব শিক্ষার্থী হেজিমনি পড়েছে বিষয়টি সম্পর্কে যারা জানে তারা কোনও সমালোচনা করবে না। কিন্তু যারা জানে না তারা সমালোচনা করবে- এটাই স্বাভাবিক। প্রসঙ্গ না বুঝেই অনেকে যার যার জায়গা থেকে প্রশ্নটি নিয়ে সমালোচনা করছেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এসএ/এসএ 

  • সর্বশেষ