শিরোনাম
◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব ◈ কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ ◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে

প্রকাশিত : ০৭ জুন, ২০২৩, ০৬:৫৪ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৩, ০৬:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃহস্পতিবার তীব্র গরমে মাধ্যমিকের সব বিদ্যালয় বন্ধ ঘোষণা

এ্যানি আক্তার: বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী পাঁচ থেকে ছয়দিন দেশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সূত্র: তথ্য অধিদপ্তর

যে কারণে বৃহস্পতিবার দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

এর আগে তীব্র তাপপ্রবাহ ও লোডশেডিংয়ের কারণে গত সোমবার থেকে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান চারদিন বন্ধ রাখার ঘোষণা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

গত রোববার মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানিয়েছিলেন, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ৫ থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ থাকবে। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

এএ/এসএইচবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়