শিরোনাম
◈ সংসদের প্রথম অধিবেশন কবে? যা জানাগেল ◈ জেলবন্দি ইমরানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয়  সরকার! ফাঁস করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অস্বস্তিতে ইসলামাবাদ ◈ শরীরে আঘাতের চিহ্ন, সড়কে মিলল আওয়ামী লীগ নেত্রীর লাশ ◈ চল‌চ্চি‌ত্র শি‌ল্পের জন‌্য নতুন সরকারের কা‌ছে শাকিব খানের চাওয়া ◈ আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে : বাণিজ্যমন্ত্রী ◈ যে কারণে ডিসি সারোয়ারকে আদালতের শোকজ হয়, যা জানা গেল ◈ এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির জরুরি নির্দেশনা ◈ এবার ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য সুখবর! ◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়

প্রকাশিত : ৩১ মে, ২০২৩, ০৭:১৫ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৩, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি শিক্ষার্থীদের ওপর প্রভাব ফেলবে না: শিক্ষামন্ত্রী

সোহাগ হাসান: ডা. দীপু মনি বলেন, এ কারণে দেশের বাইরে পড়তে যাওয়া শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না। তবে ঘোষণা দিয়ে যারা নির্বাচন বয়কট করে তাদের থেকে সাবধান থাকতে হবে।

বুধবার সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাচারি বাড়িতে সিআরআই ও ইয়াং বাংলার উদ্যোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা সভা শেষে  তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, যারা নির্বাচন প্রতিহত করার চেষ্টা করে, মানুষের জানমালের ক্ষতি করে, তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। এরই ধারাবাহিকতায় গণতান্ত্রিক পন্থায় বাংলাদেশে নির্বাচন করে আসছি। আগামী দিনেও স্বাধীন নিরপেক্ষ নির্বাচন হবে।

তিনি আরো বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উন্নয়ন প্রকল্প প্রস্তাবের (ডিপিপি) কাজ শেষ হয়েছে। সেটির মূল্যায়ন চলছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) এলে এটি চূড়ান্ত রূপ পাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের হার কমে যাওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বিষয়টি আমরা অবশ্যই খতিয়ে দেখব। এখন ডিগ্রি পাস করেও নির্দিষ্ট বিষয়ে উচ্চতর শিক্ষা নেওয়ার ব্যবস্থা হচ্ছে। এ ছাড়াও অনেক ডিপ্লোমা কোর্সের ব্যবস্থা রয়েছে। শিক্ষার মান বৃদ্ধিতে আমরা কাজ করে যাচ্ছি। 

শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে রবীন্দ্র উৎসব উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় সংগীত এবং নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ মঞ্চায়িত হয়। এ সময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শাহ্ আজম, সংসদ সদস্য আনোয়ারুল আলম তুহিন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, শিক্ষক সমিতির সভাপতি ড. মো. ফখরুল ইসলাম, রেজিস্ট্রার সোহরাব আলীসহ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সম্পাদনা: মুরাদ হাসান

প্রতিনিধি/এমএইচ/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়