শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ০৫:৩৩ বিকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২৩, ০৮:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শামসুজ্জামানের মুক্তির দাবিতে 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ 

মো. শামীম আহমেদ, সাভার (ঢাকা): শুক্রবার (৩১ মার্চ) দুপুর ৩টার দিকে সাংবাদিক শামসুজ্জামানের মুক্তির দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা দুপুর ২টা থেকেই মুরাদ চত্বরে জড় হতে শুরু করেন। এ সময় সড়কের দুই পাশে শতাধিক গাড়ি আটকা পড়ে তীব্র যানজট তৈরি হয়।

পরে ক্যাম্পাসের আশপাশে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে রোববার (২৬ মার্চ) দৈনিক প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার সৃষ্টি হয়।

বুধবার (২৯ মার্চ) পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের হয়। বুধবার ভোরে সিআইডি পরিচয়ে সাভারের বাসা থেকে তুলে নেওয়া হয় শামসকে। পরে একই দিন দিবাগত রাতেই ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা দায়ের হয় রমনা থানায়। এই মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস, সহযোগী ক্যামেরাম্যানসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়। 

তুলে নেওয়ার প্রায় ৩০ ঘণ্টা পর বৃহস্পতিবার (৩০ মার্চ) রমনা থানার মামলায় শামসুজ্জামানকে আদালতে নেওয়া হয়। তখন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন শামসের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। সাংবাদিক শামসকে আজ শুক্রবার কাশিমপুরে নেওয়া হয়েছে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়