শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৩, ১১:৪১ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৩, ১১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একাডেমিক কাউন্সিলে গুচ্ছ পদ্ধতিকে না; সিদ্ধান্ত কার্যকর করার দাবি ইবি শাপলা ফোরামের

ইবি প্রতিনিধি: গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার বাইরে গিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে সর্বসম্মতিক্রমে একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত হয়েছে। আর এ সিদ্ধান্তকে কার্যকর করার দাবি জানিয়েছে বাঙ্গালী জাতীয়তাবাদ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সংগঠন ইবি শাপলা ফোরাম।

বুধবার (২৯ মার্চ) শাপলা ফোরামের সভাপতি প্রফেসর ড. মামুনুর রহমান ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তি সূত্রে, স্নাতক ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ভর্তির কার্যক্রম ও গুচ্ছের বিষয়ে ১২৫তম একাডেমিক কাউন্সিলের জরুরী সভায় গৃহীত সিদ্ধান্ত অনতিবিলম্বে কার্যকর করার দাবী জানানো হলো।

উল্লেখ্য, গত ১৯ মার্চ অনুষ্ঠিত ইবির ১২৫ তম একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় সর্বসম্মতভাবে গুচ্ছে না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে সভায় কয়েকটি সুপারিশ করা হয়। এর মধ্যে রয়েছে, অনতিবিলম্বে ভর্তি কার্যক্রম শুরু করা, পহেলা জুলাই নতুন বর্ষের ক্লাস শুরু করা, আবেদনের জন্য ন্যূনতম ফি নির্ধারণ এবং শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ভর্তি পরীক্ষার পর শুধু ভর্তি হওয়ার জন্যই ক্যাম্পাসে আসবে এবং বাকী কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়