শিরোনাম
◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ ◈ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, বাংলাদেশের ঋণমান নিয়ে মুডিসের সুখবর ◈ আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম: ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া প্রসঙ্গে আসিফ নজরুল ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন ◈ দুই দিনে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে ২৭ কোটি ঘনফুট ◈ ইউএইতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, ২২ সেপ্টেম্বরের মধ্যে সমাধান চান প্রবাসীরা ◈ মক্কায় হামলার সতর্কতা জারি করে প্রত্যাহার করল সৌদি আরব ◈ ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা! ◈ শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে শিক্ষক বললেন, ‘নেক্সটে ফোন আনতে চিন্তা কইরো’

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:৫২ বিকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমলগঞ্জে জিপিএ-৫ পেয়েছে ২৮৫ জন

স্বপন দেব: সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ২০২২ সনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ২৮৫ জন। উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৪৯৬ জন। উপজেলায় গড় পাসের হার শতকরা ৭৩.৫৮ ভাগ। ফলাফলে সাফল্যের ধারাবাহিকতায় ২৪২টি জিপিএ-৫সহ শতভাগ পাস করেছে শমশেরনগর বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থীরা। 

বুধবার ফলাফল প্রকাশের পর কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০২২ সনে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শমশেরনগর বিএএফ শাহীন কলেজ থেকে ৩৩৯ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। এর মাঝে ২৪২ জন জিপিএ-৫ লাভ করে। এছাড়া কমলগঞ্জ সরকারি গণ-মহাবিদ্যালয় থেকে তিন বিভাগে ৭১৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ১৭টি জিপিএ-৫সহ পাস করেছে ৪৬১ জন, পাসের হার শতকরা ৬৪.১২ ভাগ।

শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজ থেকে তিন বিভাগে ৬১০ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ২২টি জিপিএ-৫সহ পাস করেছে ৩৮৯ জন, পাসের হার শতকরা ৬৩.৭৭ ভাগ। আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজে ২৭৮ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ৪টি জিপিএ-৫সহ পাস করেছে ২২৬ জন, পাসের হার ৮১.২৯ ভাগ। হুরুন্নেছা খাতুন চৌধুরী কলেজ থেকে ২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাস করেছে ২২ জন, পাসের হার শতকরা ৯১.৬৬ ভাগ এবং পতনঊষার স্কুল এন্ড কলেজ থেকে ৬৩ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাস করেছে ৫৯ জন, পাসের হার শতকরা ৯৩.৬৫ ভাগ।

কারিগরী শিক্ষাবোর্ডের অধীনে কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয় থেকে ৬৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাস করেছে ৫৭ জন, পাসের হার শতকরা ৮৬.৩৬ ভাগ।

এদিকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে আলীম পরীক্ষায় কমলগঞ্জ উপজেলায় সফাত আলী ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে ৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাস করেছে ৪৮ জন, পাসের হার শতকরা ৯৪ ভাগ।

প্রতিনিধি/জেএ

 

  • সর্বশেষ