শিরোনাম
◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি ◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ◈ অ‌স্থির রাজ‌নৈ‌তিক অঙ্গন, আওয়ামী লীগের বেপ‌রোয়া ঠেকাতে একাট্টা হচ্ছে সব দল ◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২২, ১২:৩১ দুপুর
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২২, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও ভলিবল টুর্নামেন্ট শুরু

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন

নেয়ামতুল্লাহ, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও ভলিবল প্রতিযোগিতা-২০২২ শুরু হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে হ্যান্ডবল প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় টুর্নামেন্টটি। এতে ২৪-১৪ গোল ব্যবধানে জয়ী হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। 

প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে বেলা ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী ও কর্মকর্তাবৃন্দ। 

তথ্য মতে, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয়সহ ৭টি পুরুষ দল ও ৬টি নারীদল প্রতিযোগিতার হ্যান্ডবল ক্যাটাগরিতে অংশ নিচ্ছে। আগামী ১৮ ডিসেম্বর থেকে ভলিবল প্রতিযোগিতা শুরু হবে।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, আমি খুশি, ইসলামী বিশ্ববিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আশা করছি, আগামী দিনে আরো বেশি সংখ্যক বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক্রীড়ানৈপুণ্য প্রদর্শনের সময় শৃঙ্খলার শিক্ষা ভালোভাবে প্রদর্শন করতে হবে খেলোয়াড়দের। খেলায় হার-জিত থাকবেই। কিন্তু সম্পর্কের মাধুর্য যেন হারা জেতার মধ্যেও বজায় থাকে।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ