শিরোনাম
◈ ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর বাংলাদেশের সঙ্গে চুক্তির ভবিষ্যৎ কী? ◈ এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর সময় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অবৈধ ভবন রোধে কড়া বার্তা, কুমিল্লায় গণপূর্তমন্ত্রীর ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করতেই হবে তারেক রহমানকে ◈ বর্ণবি‌দ্বে‌ষি মন্তব‌্য বন্ধ কর‌তে ফুটবলে নতুন আইন করতে যাচ্ছে ফিফা ◈ ফুটবলার সামিত সোমের ছবি পোস্ট করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো ফিফা  ◈ ক্ষমতা হস্তান্তরের পর কোথায় আছেন ড. মুহাম্মদ ইউনূস, কী করছেন এখন? ◈ ভয়ভীতি মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করবো: তথ্যমন্ত্রী ◈ মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল?

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২২, ০৪:৩৪ দুপুর
আপডেট : ৩০ নভেম্বর, ২০২২, ০৪:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হৃদরোগে আক্রান্ত হয়ে কুবির সাবেক শিক্ষার্থীর মৃত্যু 

হৃদরোগে আক্রান্ত হয়ে কুবির সাবেক শিক্ষার্থীর মৃত্যু 

মাহমুদুল হাসান, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী সাংবাদিক নাজমুল সবুজ (২৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত ১১টায় ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

হার্টের চিকিৎসার জন্য ২২ নভেম্বর ভারতের নয়া দিল্লিতে যান তিনি। চিকিৎসা শেষে ২৯ (নভেম্বর) মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা এসে পৌঁছানোর পরই তিনি হৃদরোগে মারা যান।

তিনি দীর্ঘদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকতা করেছেন। তার এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার বন্ধু বান্ধব সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাঝে। 

বুধবার সকাল ১০টায় কুমিল্লা ক্যান্টনমেন্টের ফরিজপুরে তার নিজ বাড়িতে প্রথম জানাজার নামাজ শেষে বেলা সাড়ে ১১টায় দ্বিতীয় জানাজা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সম্পন্ন হয়। সেখানে কর্মরত সাংবাদিক, শিক্ষক, কর্মকর্তা, কোষাধ্যক্ষ ও উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সবাই গভীর শোক প্রকাশ করেন। 

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়