শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২২, ০৫:১০ বিকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২২, ০৪:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘প্রশ্নপত্র ফাঁস’ অভিযোগ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

আলামিন শিবলী: দিনাজপুর শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে যা হয়েছে-তা মূলত প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নয়। কারণ, প্রশ্নপত্র সরাসরি কোনো পরীক্ষার্থীর হাতে যায়নি। আর যেটি হয়েছে তা পদ্ধতিগত ভুলের কারণেই। এ জন্য সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে চাঁদপুরে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব বলেন। সময়টিভি

শিক্ষামন্ত্রী বলেন, গত কয়েক বছরে দেশের পাবলিক পরীক্ষাগুলোতে কোনো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। তবে প্রশ্নপত্র বণ্টন করতে গিয়ে কিছু ভুলের কারণে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তাই প্রশ্নপত্রের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, পাঠ্যপুস্তকে ধর্মীয় ও নৈতিক শিক্ষা সম্পর্কে বাস্তবসম্মত এবং সময় উপযোগী লেখা স্থান পেতে সবধরনের উদ্যোগ নিয়েছে সরকার। যার ফলে শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষার সঙ্গে নিজেদের গড়ে তুলতে সক্ষম হবে।

  • সর্বশেষ