শিরোনাম
◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ০২:১২ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ০৪:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রলীগের কোন্দলে উত্তপ্ত ইডেন কলেজ

ছবি: সংগৃহীত

আখিরুজ্জামান সোহান: আবারও আলোচনায় রাজধানীর ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ। সিট বাণিজ্য নিয়ে গণমাধ্যমে কথা বলায় ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও রাজিয়া সুলতানার তোপের মুখে পড়েছেন সংগঠনটির কলেজ ছাত্রলীগ সহসভাপতি জান্নাতুল ফেরদৌস।

এ নিয়ে ইডেন কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। এ ঘটনার জন্য শিক্ষার্থীরা ‘ব্যর্থ’ কলেজ প্রশাসনের পদত্যাগ ও ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে বহিষ্কার করার দাবি জানান।

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টার পর ঘটনার সূত্রপাত হয়। এখনও উত্তপ্ত অবস্থায় রয়েছে কলেজ ক্যাম্পাস।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভার অনুসারী কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি নুজহাত ফারিয়া রোকসানা, আয়েশা ইসলাম মিম, কামরুন নাহার জ্যোতিসহ কয়েকজন নেত্রী জান্নাতুল ফেরদৌস ও তার বোনকে নির্যাতন করেন।

ভুক্তভোগী ছাত্রলীগ নেত্রী জান্নাতুল ফেরদৌস বলেন, তারা আমাকে রুমে নির্যাতন করেছেন। আমি কথা বলতে পারছি না।

ইডেন কলেজের বঙ্গমাতা হলের প্রভোস্ট নাজমুন নাহার বলেন, ঘটনা নিয়ন্ত্রণে আনার জন্য আমরা চেষ্টা করছি। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ