শিরোনাম

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬, ০৫:২৭ বিকাল
আপডেট : ২৭ জুলাই, ২০২৬, ০৬:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাপ্তাহিক ও সরকারি মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে যত ছুটি

চলতি বছরে আগস্ট ও সেপ্টেম্বর—টানা দুই মাসে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মিলবে মোট ২৩ দিনের ছুটি। সাপ্তাহিক ছুটির পাশাপাশি বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিবসের সরকারি অবকাশ মিলিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা এ ছুটি ভোগ করবেন। ফলে দুই মাসে শ্রেণি কার্যক্রম চলবে মাত্র ৩৮ দিন।

শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা বিশ্লেষণে দেখা যায়, আগস্ট ও সেপ্টেম্বরে মোট ১৭ দিন থাকবে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। এর সঙ্গে বিভিন্ন দিবস উপলক্ষে আরও ৬ দিন সরকারি ছুটি যোগ হওয়ায় মোট ছুটির সংখ্যা দাঁড়াবে ২৩ দিনে।

এর আগে চলতি মাসের ২৯ জুলাই (বুধবার) আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। পরদিন বৃহস্পতিবার একদিন ক্লাস শেষে আবার শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি শুরু হবে।

আগস্ট মাসের প্রথম দিনই (১ আগস্ট) শুরু হবে সাপ্তাহিক ছুটি দিয়ে। এ মাসে মোট ১২ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর মধ্যে ৯ দিন সাপ্তাহিক ছুটি এবং ৩ দিন বিভিন্ন দিবসের সরকারি ছুটি। দিবসভিত্তিক ছুটির মধ্যে রয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। ফলে আগস্টে ক্লাস হবে মাত্র ১৯ দিন।

ওদিকে সেপ্টেম্বর মাসেও একই চিত্র। সাপ্তাহিক ছুটির পাশাপাশি বিভিন্ন দিবস উপলক্ষে মোট ১১ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে এ মাসেও শ্রেণি কার্যক্রম চলবে ১৯ দিন।

শিক্ষাসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে,  নির্ধারিত এ ২৩ দিনের নিয়মিত ছুটির বাইরেও দুর্যোগপূর্ণ আবহাওয়া বা বিশেষ পরিস্থিতি বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ঐচ্ছিক ছুটিও কার্যকর হতে পারে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়