শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৪৬ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবিতে ১২ দিনের ছুটি, স্থগিত সব পরীক্ষা

পূর্ব নির্ধারিত সব পরীক্ষা স্থগিত করে ১২ দিনের ছুটি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কর্তৃপক্ষ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ঢাবির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক হিমাদ্রি শেখর চক্রবর্তীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা মোতাবেক (কপি সংযুক্ত) দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মী পূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ/ইনস্টিটিউট এবং অধিভুক্ত/উপাদানকল্প কলেজ/ইনস্টিউটের আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১২ দিনের পূর্ব নির্ধারিত সকল পরীক্ষা স্থগিত করা হলো।

একই সঙ্গে স্থগিত করা পরীক্ষাগুলোর নতুন সময়সূচি যথাসময়ে ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে, গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রীলক্ষ্মী পূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর তারিখ পর্যন্ত ১২ দিন অবকাশকালীন ছুটি অনুমোদন করা হয়েছে। একই সঙ্গে আসন্ন দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মী পূজা উৎসবমুখর পরিবেশে এবং যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের নিমিত্ত ১২ দিন সব শিক্ষাপ্রতিষ্ঠানে কোনোরূপ পরীক্ষার দিন ধার্য না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়