শিরোনাম
◈ মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন ◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৪, ১১:৫৯ রাত
আপডেট : ১১ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শনিবার স্কুল খোলা নিয়ে প্রচার, যা বলছে শিক্ষা মন্ত্রণালয়

 আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকবে- এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

শনিবার (৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করে মাউশি’র মাধ্যমিক উইংয়ের পরিচালক অধ্যাপক ড. খান মহিউদ্দীন সোহেল বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো তথ্যটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

তবে কিসের ভিত্তিতে, কারা এমন তথ্য ছড়িয়েছে, সেটি তারাও জানেন না বলে দাবি করেছেন তিনি।

মহিউদ্দীন সোহেল আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। এখনো সেটি বহাল আছে। আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকবে, এমন কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

এদিকে আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকার তথ্য ফেসবুকে ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষকরা। তারা বলছেন, সাপ্তাহিক ছুটি দুইদিন থাকা জরুরি। সরকারি অফিসে সাপ্তাহিক ছুটি দুইদিন হলে স্কুলেও সেটা থাকতে হবে।

তবে শিক্ষকদের অনেকে মনে করেন উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কেউ বা কোনো গোষ্ঠী শিক্ষাঙ্গনে অস্থিরতা সৃষ্টি করতে এ ধরনের তথ্য ছড়াতে পারে, যাতে শিক্ষকরা ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নামেন। এজন্য তারা মন্ত্রণালয় অথবা মাউশির পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে এ খবর যে ভুয়া, তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়