শিরোনাম
◈ পাকিস্তান সুপার লিগে হঠাৎই বেতন বাড়ানোর দাবি বিদেশি ক্রিকেটারদের ◈ আজ জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ ডিবির অভিযানে ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেফতার ◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৪, ১১:৪৬ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। আজ শনিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে ক্যাম্পাসের জোহা চত্বর থেকে মিছিল বের করেন তারা। মিছিলটি আবাসিক হলসমূহ ঘুরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জোহা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা অবিলম্বে পোষ্য কোটা বাতিল করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

সমাবেশে বক্তারা বলেন, পোষ্য কোটার ফলে মেধার সঠিক মূল্যায়ন হচ্ছে না। জুলাই বিপ্লব হয়েছে কোটার বিরুদ্ধে। যার মাধ্যমে একটা সরকারের পতন ঘটে। বিশ্ববিদ্যালয়ে কোনো পোষ্য কোটা থাকবে না। এর জন্য যদি আবারও রাস্তায় নামতে হয় তাহলে শিক্ষার্থীরা প্রস্তুত। এখনও যদি প্রশাসন শিক্ষার্থীদের মেন্ডেটের বাহিরে যায় তাহলে তাদের চেয়ার থাকবে না।

এছাড়া আগামীকাল রোববার (৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল কার্ড প্রদর্শন করে কোটার বহাল রাখার প্রতিবাদ জানানোর ঘোষণা দেয় শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়