শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৪, ১১:৪৯ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাঠ্যবই বিতরণের আগে নোট-গাইড ছাপা বন্ধ রাখার নির্দেশ

বিনামূল্যের পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর আগে সব ধরনের সহায়ক বই বা নোট-গাইড ছাপা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। 

বুধবার (৪ ডিসেম্বর) এক নোটিশে এনসিটিবি এ নির্দেশনা দেয়।

এতে বলা হয়, বর্তমানে বিভিন্ন শ্রেণির পাঠ্যবই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের কাজ চলছে। এ কার্যক্রম নির্বিঘ্ন রাখা জাতীয় ও নৈতিক দায়িত্ব। তাই পাঠ্যবই সরবরাহের আগ পর্যন্ত সব ধরনের সহায়ক বই মুদ্রণ থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হলো।

এনসিটিবি আরও জানিয়েছে, পাঠ্যবই ছাপার আগে এর পাণ্ডুলিপি কীভাবে নোট-গাইড ব্যবসায়ীদের হাতে পৌঁছালো, তা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক রবিউল কবীর চৌধুরীর নেতৃত্বে গঠিত এ কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এছাড়া নোটিশে এনসিটিবির সফটকপি বা সিডি তৈরি ও সরবরাহ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট উইং শাখার কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা যাচাই করতে বলা হয়েছে। জড়িত সব প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করে একটি বিস্তারিত প্রতিবেদন প্রস্তুতের নির্দেশও দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়