শিরোনাম
◈ ফাল্গুনের ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ◈ নেতানিয়াহুর সঙ্গে বিরল ফোনালাপ আমিরাত প্রেসিডেন্টের ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনা: শাহ আমানত বিমানবন্দরে আরও ১৪ ফ্লাইট বাতিল ◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৪, ০২:০১ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবিতে যা আছে

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন প্রতিনিধি বৃহস্পতিবার রাতে রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় সরকারের তিন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। তাদের মূল দাবি, সর্বোচ্চ ৫ শতাংশ কোটা রেখে সংসদে আইন পাস করতে হবে। এছাড়া আট দফা দাবি তারা তুলে ধরেন।

দাবিগুলো হল-

১. আন্দোলনে ‘হত্যাকাণ্ডে’ জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে মামলা দায়ের, গ্রেপ্তার। আন্দোলনে নিহতের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারের একজনকে চাকরি প্রদান।

২. সরকারের যে পর্যায় থেকে ছাত্রলীগকে উসকে দেওয়া হয়েছে, হামলার নির্দেশ দেওয়া হয়েছে, সেজন্য তাদের বিচারের আওতায় আনতে হবে।

৩. আবাসিক হল খুলতে হবে। সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ চালু করতে হবে।

৪. ক্যাম্পাস থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত অপসারণ করতে হবে।

৫. ছাত্রলীগ ও যুবলীগের নেতৃত্বে ‘হামলাকারীদের’ বিচারের আতওয়া আনতে হবে।

৬. ‘নীরব ভূমিকায় থাকা’ ভিসি ও প্রক্টরদের পদত্যাগ।

৭. আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা সকল মামলা প্রত্যাহার।

৮. আন্দোলনে থাকা শিক্ষার্থীদের রাজনৈতিক, আইনি এবং অ্যাকাডেমিক হয়রানি বন্ধের নিশ্চয়তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়