শিরোনাম
◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ◈ হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু ◈ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক যুগে বাংলাদেশের আনুষ্ঠানিক প্রবেশ ◈ বাণিজ্য চুক্তিতে স্বচ্ছতা আছে, গোপন কিছু নয়: মার্কিন রাষ্ট্রদূত ◈ সংবাদ প্রকাশের জেরে দলবল নিয়ে দেশ টিভির সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা সাব-রেজিস্ট্রার জাকিরের

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ০৬:৩৯ বিকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহাসড়ক অবরোধ করে মঞ্চনাটক কোটা আন্দোলনকারীদের

সাজ্জাদুর রহমান, বেরোবি: [২] সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-রংপুর মহাসড়কের রংপুর নগরীর মর্ডান মোড় অবরোধ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের ফলে বন্ধ রয়েছে এই রুটের সকল যান চলাচল। 

[৩] ফাঁকা রাস্তায় মঞ্চনাটকে মেতেছেন আন্দোলনকারী। বুধবার (১০ জুলাই) দুপুর ১ টায় কিছু শিক্ষার্থীদেরকে এই মঞ্চ নাটকে অংশ নিতে দেখা যায়।

[৪] শিক্ষার্থীরা জানান, রাজপথ আমাদের এই মঞ্চ নাটক করার জায়গা না কিন্তু আমরা এটাই বুঝাতে চাচ্ছি, এই আন্দোলনে যতদিন না ফল আসবে ততদিন চালিয়ে যাব। তবু্ও এ স্বাধীন দেশে কোনো ধরনের বৈষম্য মানবো না।

[৫] এ ছাড়াও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিবন্ধী ও অনগ্রসর জাতিগোষ্ঠির কোটা ছাড়া সব কোটা পদ্ধতি বাতিলের দাবি জানান। কারণ যে পরিমাণ কোটা, তাতে দেশের মেধাবীরা চাকরি না পেয়ে দেশের বাইরে চলে যাবে। আর দেশে সরকারি চাকরি করার আগ্রহও হারাবে।

[৬] এদিকে, তাদের দাবি না মানা পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানায় শিক্ষার্থীরা। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়