শিরোনাম
◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৪, ০৯:০৮ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৪, ১১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুয়েটের উপাচার্য ভবনে তালা দিল বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম): [২] বাস চাপায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী নিহতের ঘটনাকে কেন্দ্র করে চুয়েটের উপাচার্য ভবনে তালা দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

[৩] বুধবার সন্ধ্যা ৭টায় দশ দফা দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা উপাচার্য ভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। পরে সেখানে শুকনো কাঠের স্তুপে আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে উপাচার্য ভবনে তালা লাগিয়ে দেওয়া হয়। এতে অবরুদ্ধ হয়ে পড়েন চুয়েট উপাচার্য ড. রফিকুল আলমসহ বেশ কয়েকজন শিক্ষক।

[৪] এ প্রসঙ্গে চুয়েট পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শেখ জাবেদ মিয়া বলেন, চুয়েটের উপচায্যের ভবনে তালা লাগিয়ে দেওয়ার সংবাদ পায়। আমরা সেখানে যায়নি। উপাচার্যের অনুরোধে ৩০ মিনিট পর শিক্ষার্থীরা তালা খুলে দেন।

[৫] প্রসঙ্গত, সড়ক দুর্ঘটনায় চুয়েট শিক্ষার্থী হতাহতের ঘটনা এবং আন্দোলন নিয়ে নেতিবাচক মন্তব্য করা অভিযোগে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা চুয়েটের সহযোগী অধ্যাপক ড. সুমন দে এর কুশপত্তলিকা দাহ করেন। এবং তাকে অপসারণ করার জন্য দাবি জানিয়ে আসছিল। সর্বশেষ ওই সহযোগি অধ্যাপককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে চুয়েট প্রশাসন।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়