শিরোনাম
◈ জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার ◈ বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করবে ভারত: পররাষ্ট্র উপদেষ্টা ◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৪, ০৯:৪৮ সকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৪, ১১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিবর্তন হলো ২৪৭ প্রাথমিক বিদ্যালয়ের নাম

প্রাথমিক বিদ্যালয়

ইস্রাফিল ফকির: [২] প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে সারাদেশের ২৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে। শ্রুতিকটু এবং নেতিবাচক ভাবার্থ থাকায় এ পরিবর্তন করা হয়েছে বলে জানায় মন্ত্রণালয়।

[৩] বুধবার (৩ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

[৪] এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা- ২০২৩ এর নীতি ৪(ক) ও ৫ অনুযায়ী এমন ২৪৭টি বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। 

[৫] এরমধ্যে সিরাজগঞ্জের চুলধরী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ফুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চোরমারা সরকারি প্রাথমিক বিদ্য্যালয়কে মাতৃছায়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে নামকরণ করা হয়েছে।

[৬] রাজশাহীর তানোরে অবস্থিত একটি প্রাথমিক বিদ্যালয়ের নাম ছিল ‘নটীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’। বিদ্যালয়টির নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়’। নাটোর সদরে অবস্থিত একটি প্রাথমিক বিদ্যালয়ের নাম ছিল ‘বলদখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়’। নাম পরিবর্তন করে রাখা হয়েছে স্বপ্নসিঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়'।

[৭] এর আগে একই কারণে পহেলা জানুয়ারি আরও ১১টি বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছিলো। সূত্র: ডিবিসিনিউজ, কালেকণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়