শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দর আবারও লাগাতার ধর্মঘটে অচল ◈ ৩০০ কর্মীকে ছাঁটাই করলো ওয়াশিংটন পোস্ট ◈ ইরানের পারমাণু অধিকারের পক্ষে চীন কেন অবস্থান নিচ্ছে? ◈ আই‌পিএ‌লের দল আরসিবি কিন‌তে ম্যানচেস্টার ইউনাই‌টে‌ডের মা‌লিক দাম বল‌লেন ১৮ হাজার কো‌টি টাকা  ◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:২১ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল

সনতচক্রবর্ত্তী, ফরিদপুর: [২] জেলার বিভিন্ন আম গাছে গাছে শোভা পাচ্ছে সোনালী রঙের আমের মুকুল। এলাকার ছোট-বড় প্রায় সকল গাছে ঝুলছে থোকা থোকা আমের মুকুল এতে বেড়েছে ভ্রমরের আনাগোনা। মুকুলের মৌ মৌ গন্ধে মুখরিত হয়ে উঠেছে এলাকার আকাশ বাতা।

[৩] বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) জেলার বিভিন্ন এলাকায় খোঁজে নিয়ে দেখা যায়, আম বাগানের সারি সারি গাছে শোভা পাচ্ছে কেবলই মুকুল। এ যেন হলুদ আর সবুজের মহামিলন। মুকুলে ছেয়ে আছে গাছের প্রতিটি ডালপালা। চারদিকে ছড়াচ্ছে সেই মুকুলের সুবাসিত পাগল করা ঘ্রাণ। তবে আমের ফলন নির্ভর করছে আবহাওয়ার ওপর। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলনের আশা করছেন বাগান মালিকরা।

[৪] এদিকে মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় মুকুলে ভরে গেছে বাগানসহ ব্যক্তি উদ্যোগে লাগানো আম গাছগুলোতে। তবে বড় আকারের চেয়ে ছোট ও মাঝারি আকারের গাছে বেশি মুকুল ফুটেছে। সেই মুকুলের মৌ মৌ গন্ধে বাগান মালিকদের চোখে ভাসছে স্বপ্ন। আম্রুপালি, গোপালভোগ, ল্যাংড়া, ফজলিসহ আরো অনেক অনেক আম। ইতিমধ্যে এসব গাছে মুকুল আসা শুরু হয়েছে। গাছের পুরো মুকুল ফুটতে আরও কয়েক দিন লাগবে বলে জানান বাগান মালিকরা।

[৫] আম বাগানে মালিকেরা জানান, গাছে মুকুল আসার পর থেকে আম সংগ্রহ পর্যন্ত পাঁচ থেকে ছয় বার কীটনাশক প্রয়োগ করতে হয়। তাতে হেক্টরে ৩৮ থেকে ৪৫ হাজার টাকার বালাইনাশক লাগে।

[৬] কৃষি সংশ্লিষ্টরা বলছেন, এ বছর শীতের প্রভাব আর আবহাওয়া অনুকূলে থাকায় জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে গাছগুলোতে মুকুল আসতে শুরু করেছে। জেলার বিভিন্ন বাগানে এখন মুকুলের ম-ম গন্ধ। যে কারও প্রাণ জুড়িয়ে যাবে। কোনো গাছ থেকে ক্ষুদ্র আকারে মুকুল বের হচ্ছে, আবার কোনো গাছে পরিপূর্ণ মুকুল এসে গেছে। ফলে বাগান পরিচর্যায় এখন ব্যস্ত সময় পার করছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। 

প্রতিনিধি/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়